শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবি’র ৭ সদস্যের প্রতিনিধি দল ভারতে

ভারতে ৩ দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির উপ-মহাপরিচালক যশোর রিজিয়ন কমান্ডার এর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন।

বুধবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে তারা ভারতে প্রবেশ করেন।

বিজিবি’র ৭ সদস্যের নেতৃত্বে রয়েছেন যশোর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ফেরদৌস হাসান টিটু, রংপুর রিজিয়নের নোডাল অফিসার লে. কর্নেল মাহাবুবুর রহমান খান, যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা, দক্ষিণ এশিয়া-১ প্রতিনিধি পূর্বাঞ্চল বিষয়ক বাংলাদেশ মন্ত্রণালয় সহকারী সচিব রহমত আলী এবং স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের জন সুরক্ষা বিভাগের উপ-সচিব শামিম হাসান।

বেনাপোল চেকপোস্ট বিজিবি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আরশাফ হোসেন জানান, কলকাতায় ৩দিন ব্যাপী সীমান্ত সম্মেলনে যোগ দিতে রিজিয়ন কমান্ডার এর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন। আগামী শুক্রবার প্রতিনিধি দলটি দেশে ফিরবেন।

সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র-বিস্ফোরক ও নারী-শিশু পাচারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ