মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব হলেন সাতক্ষীরার সন্তান শেখ আশফাকুর রহমান

সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব হলেন সাতক্ষীরার কৃতি সন্তান শেখ আশফাকুর রহমান।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দুইজন বিচারককে বদলি করে সুপ্রিম কোর্ট সচিবালয়ে পদায়ন করা হয়েছে। তারা হলেন- জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমান, আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন-১) (জেলা ও দায়রা জজ) রুহুল আমীন।

সোমবার (২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ. এফ. এম. গোলজার রহমান স্বাক্ষরিত আদেশে এসব তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, শেখ আশফাকুর রহমানকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালকের (জেলা ও দায়রা জজ) পদ থেকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। রুহুল আমীনকে আইন ও বিচার বিভাগের যুগ্মসচিবের (প্রশাসন-১) (জেলা ও দায়রা জজ) পদ থেকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হয়েছে।

আদেশ অনুযায়ী, উল্লিখিত কর্মকর্তাদের আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। একই সঙ্গে, প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত তারিখে তাদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেখ আশফাকুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বিচার) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি সাতক্ষীরা জজ কোর্টের খ্যাতিমান আইনজীবী প্রয়াত দেলদার রহমানের পুত্র। সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার জন্য তিনি একজন সৎ ও পরিচ্ছন্ন বিচারক হিসেবে পরিচিতি লাভ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীরবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার
  • চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নতুন দায়িত্বে হুমায়ুন কবির
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী