বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন নিষেধাজ্ঞাই যথেষ্ট: ব্যারিস্টার পার্থ

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে দেশের রাজনীতি এখন অনেকটা উত্তপ্ত। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি আন্দোলন করছে। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।

এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বাংলাদেশের ওপর একের পর এক বিভিন্ন ধরনের হুশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি সুষ্ঠু নির্বাচনে বাধা প্রদানে যারা সংশ্লিষ্ট থাকবে, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে এমন সিদ্ধান্তও নিয়েছে দেশটি।

আমেরিকার এই সিদ্ধান্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে পার্থের কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আগামী নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে?

জবাবে ব্যারিস্টার প্রার্থ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে খুশির বন্যা বয়ে গেছে। আওয়ামী লীগ যে, এত আমেরিকার বিরুদ্ধে কথা বলছে, এত কথা না বলে রাস্তায় নামুক। আওয়ামী লীগের যদি এতই শক্তি থাকে, তা হলে মিছিল করুক। এটা তো করতে পারছে না। সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্টও দিতে পারছে না। শুধু প্রতিক্রিয়া জানাচ্ছে।

পার্থ আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার পর যাদের নিশিরাতের ভোটে এমপি হওয়ার ইচ্ছা ছিল, সে স্বপ্ন নষ্ট হয়ে গেছে। কারণ তারা বুঝতে পেরেছে, নিষেধাজ্ঞায় সারাদেশের ডিসি ও ইউএনওরা চিন্তায় পড়েছেন। শুধু তাই নয়, অনেক পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা চিন্তায় পড়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে।

আমি মনে করি, যাদের পক্ষে জনগণ আছে তাদের কোনো চিন্তা নেই। কিন্তু এ ধরনের পরিস্থিতি থাকলে বর্তমানের অনেক এমপি নির্বাচন করতেই চাইবে না। কারণ তারা বুঝতে পেরেছে যে, সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাই যথেষ্ট।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী