শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুষ্ঠু নির্বাচন নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

দ্বাদশ সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। নির্বাচন কমিশনও তফশিল ঘোষণার হুঁইসেল বাঁচানোর প্রস্তুতি নিচ্ছে।
এদিকে অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র তফশিল ঘোষণার আগেই দেশের তিন রাজনৈতিক দলকে চিঠি দিয়ে সংলাপ বসার আহ্বান জানিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও মুক্তভাবে জাতীয় নির্বাচনের ওপর আবারও গুরুত্ব আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা অব্যাহতভাবে বলে আসছি যে, আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং মুক্ত নির্বাচন হওয়া উচিত। তা হতে হবে সহিংসতামুক্ত।

তার কাছে ওই সাংবাদিক সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ২+২ মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। ওই বৈঠকে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

অন্যদিকে ভারতের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই বৈঠক প্রসঙ্গে বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পার্থক্য আছে কিনা তা জানতে চান ওই সাংবাদিক।

জবাবে ম্যাথিউ মিলার বলেন, এ বিষয়ে মন্তব্য করার মতো কিছু নেই তার কাছে। দ্বিতীয় প্রশ্নে ওই সাংবাদিক চলমান অবরোধের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের মার্কিন আহ্বান প্রসঙ্গে প্রশ্ন করেন। এর জবাবে ম্যাথিউ মিলার অবাধ, সুষ্ঠু ও মুক্ত নির্বাচনের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল