রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্ত্রীকে হত্যার পর লবণ মাখা লাশ কম্বলে মুড়িয়ে হাসপাতালে!

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রাজবাড়ি এলাকায় শান্তা (২৫) নামে এক গৃহবধূকে হত্যার পর শরীরে লবণ মেখে লাশ কম্বলে মুড়িয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী শিক্ষক আমিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, স্ত্রীকে হত্যার পর শরীরে লবণ মেখে কম্বল মুড়িয়ে ঘটনা ধামাচাপা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে গিয়ে ধরা পড়েন আমিরুল ইসলাম। পরে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আমিরুল ইসলাম উপজেলার রাজবাড়ি এলাকার সুলতান মিয়ার ভাড়াটিয়া রফিকুল ইসলামের ছেলে। তিনি বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজে গণিত বিষয়ে শিক্ষকতা করেন। তার স্ত্রী নিহত শান্তা সোনারগাঁও উপজেলার বারদি এলাকার কলিমুল্লার মেয়ে।

ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার উপ-পরিদর্শক সবুর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেফতার করা হয়েছে। নিহত শান্তার শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট আঘাতের দাগ পাওয়া গেছে।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুদ্দিন ভূঁইয়া জানান, বন্দর গার্লস স্কুলের গণিত বিষয়ের শিক্ষক মো. আমিনুল ইসলাম তার স্ত্রীকে হত্যা করে শরীরে লবণ মেখে কম্বল পেঁচিয়ে লাশ বাসায় রেখে দেন। ঘটনা ধামাচাপা দিতে মঙ্গলবার দুপুরে স্ত্রীর লাশ নিজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক মরদেহের মাথায় আঘাতের চিহ্ন দেখেন এবং কমপক্ষে দুই থেকে তিন দিন আগে মৃত্যু হয়েছে বলে ধারণা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ লাশ জরুরি বিভাগে রেখে স্বামী আমিনুল ইসলামকে আটক করে থানায় খবর দেন। এ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে লাশ উদ্ধার করে সুরতহালের পর ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও বলেন, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তার রহস্য উদঘাটনে নিহতের স্বামী আমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে স্ত্রীকে হত্যার কথা তিনি স্বীকার করেছেন। তবে অন্য কোনো কারণ বা ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কিনা তা আমরা খতিয়ে দেখছি।

এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, এ বিষয়ে সবকিছু বিবেচনা হরে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী