বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বামীকে নিয়ে ওমরাহ করলেন বলিউড অভিনেত্রী সানা খান

বিয়ে করে অভিনয় ছেড়েছেন আগেই। এখন ধর্মকর্মে পুরোপুরি মনোনিবেশ করেছেন সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। গত বছর স্বামীকে নিয়ে হজ সেরেছেন। এবার করলেন ওমরাহ।
তবে এবারের ওমরাহটাকে ‘বিশেষ’ বলে আখ্যায়িত করলেন অভিনেত্রী নিজেই।

রবিবার (৫ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে একঝলক শেয়ার করেন সানা।
ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ খুব খুশি। এই ওমরাহ কিছু কারণে খুবই বিশেষ, যা ইনশাআল্লাহ আমি শিগগির সবার সঙ্গে ভাগ করে নেব। আল্লাহ যেন সহজ করে দেন।’

দম্পতির নতুন এই পোস্টটি সামনে আসার সঙ্গে সঙ্গে নেটিজেনের ধারণা তারা সন্তান নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাই হয়তো সৃষ্টিকর্তার সাহায্য চাইছেন।

পেস্টের কমেন্টে নেটিজেনের মন্তব্য, ‘তোমরা বাবা-মা হচ্ছো?’ কেউ লিখেছেন, ‘তুমি মা হচ্ছো? তাই এই ওমরাহটা এত বিশেষ?’ কেউ লেখেন, ‘মনে হচ্ছে শিগগিরই কোল আলো করে একজন আসছে, অনেক অনেক শুভেচ্ছা।’

যদিও অভিনেত্রীর পক্ষ থেকে কোনোরকম সত্যতা দেওয়া হয়নি। তারপরও তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি যেন অনুরাগীদের মধ্যে খুশি ছিটিয়ে দিচ্ছে। যা লক্ষ করা গেছে তাদের বিভিন্ন শুভেচ্ছা মন্তব্যে।

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘ধান ধানা ধান গোল’ ছবির হাত ধরে আলোচনায় আসেন সানা খান। ছবিটি সফল না হলেও ওই ছবির একটি গানে প্রচুর জনপ্রিয়তা পান। হিন্দি, তামিল, তেলেগু সহ মোট পাঁচটি ভাষার ছবিতে কাজ করেছেন তিনি। ২০২০ সালে বিয়ে করেন মুফতি আনাস সাইয়েদকে। বিয়ের পরপরই অভিনয় জগতকে বিদায় জানান সাবেক এই ‘বিগ বস’ তারকা।

একই রকম সংবাদ সমূহ

কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষাবিস্তারিত পড়ুন

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ওবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা