বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী পলাতক

নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়া সম্পর্ক নিয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী। গুরুতর আহত স্বামী ইব্রাহীমকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পালিয়ে গেছেন অভিযুক্ত স্ত্রী শাহীনুর বেগম। শাহীনুর বন্দর উপজেলার হালুয়াপাড়া এলাকার মৃত হযরত আলীর মেয়ে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। তবে বুধবার রাতে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নজরে আসে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৭ বছর আগে মালামত এলাকার মৃত ওমর আলী বেপারির ছেলে ইব্রাহীম (৫৫) প্রথম স্ত্রী হাসিনা বেগমকে রেখে ৪ সন্তানের জননী শাহীনুর বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। মঙ্গলবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। গভীর রাতে স্ত্রী শাহীনুর বেগম ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়ে যান। তার অভিযোগ, স্বামী ইব্রাহীম বিভিন্ন মহিলাদের সঙ্গে সখ্যতা গড়ে উঠেছে। এ বিষয়ে ২য় স্ত্রীর সঙ্গে প্রায় সময় ঝগড়া হতো ইব্রাহীমের। এর জেরে ২য় স্ত্রী শাহীনূর গভীর রাতে ঘুমন্ত ইব্রাহীমের পুরুষাঙ্গ কেটে দিয়ে পালিয়ে গেছেন বলে এলাকাবাসি ও স্বজনরা ধারণা করছেন।

ইব্রাহীমের প্রথম স্ত্রীর ঘরে জন্ম নেয়া মেয়ে আইরীন জানান, পিতা ইব্রাহীম তার মাকে রেখে ২য় বিয়ে করার পর আর তাদের বাড়িতে থাকেন না। সে তার সৎ মাকে নিয়ে অন্য বাড়িতে আলাদা বসবাস করেন। পিতার পুরুষাঙ্গ কেটে ফেলার সংবাদ পেয়ে রাত তিনটায় ঘটনাস্থলে গিয়ে আহত বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নেয়ার ব্যবস্থা করেন।

তিনি আরো জানান, শাহীনুর ছিলেন ইব্রাহীম মিয়ার মামি শ্বাশুড়ি। মামা শ্বশুর আলী হোসেনকে বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি করে নিঃস্ব করার পর তার পিতার সঙ্গে বিয়ে হয়। তারপর থেকে তার পিতা তাদের সঙ্গে তেমন একটা যোগাযোগ রাখেননি।

এ ব্যপারে বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূঁইয়া জানান, ‘এমন ঘটনার সংবাদ পেয়েছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। বিষয়টি যাচাই করতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক