বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বামীর সহায়তায় ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে এক পোশাক কর্মীকে (১৯) স্বামীর সহায়তায় বাসের ভেতর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফারুক হোসেনকে (৩০) গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

ফারুক কিশোরগঞ্জ সদর থানার হযরতনগর গ্রামের আবুল হোসেনের ছেলে। সে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার বদর স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিককে বহনকারী গাড়িচালক। দ্বিতীয় অভিযুক্ত ভিকটিমের স্বামী সোহেল রানা পলাতক। সে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গোসবি গ্রামের আব্দুল মতিনের ছেলে।

মামলার বিবরণ ও ভিকটিমের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিকটিম শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। প্রতিবেশী পরিচয়ের সূত্রে গত তিন মাস আগে সোহেলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকেই তাদের মধ্যে পারিবারিক মতানৈক্য দেখা দেয়। শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভিকটিমের স্বামী সোহেল রানা তার বন্ধু অভিযুক্ত ফারুক হোসেনকে ফোনে তার বাসায় ডেকে আনে। পরে ওই রাত ১০টার দিকে ফারুক হোসেনের সঙ্গে ভিকটিমের বাবার ভাড়া বাসা মাওনা চৌরাস্তা হেকিম মাস্টারের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ভিকটিমকে তার সঙ্গে পাঠিয়ে দেয়। রাতে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী বদর স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকদের বিভিন্ন জায়গায় নামিয়ে দেয়। বাস ফাঁকা হলে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পাশের কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের একটি বাঁশ ঝাড়ের পাশে নির্জন স্থানে বাসের ভেতর তাকে ধর্ষণ করে। পরে রাত আনুমানিক ২টার দিকে ভিকটিমকে মাওনা চৌরাস্তা তার বাবার ভাড়া বাসার সামনে নামিয়ে দিয়ে ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে চলে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযোগ পেয়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় মামলা রুজু করা হয়েছে। ভিকটিম তার স্বামীর বন্ধুকে প্রধান ও সহায়তা করায় তার স্বামীকে দ্বিতীয় অভিযুক্ত করেছে। প্রধান অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের স্বামী পলাতক।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি