মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হল না ছাড়ার সিদ্ধান্তে অনড় আন্দোলনকারী শিক্ষার্থীরা

চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সংঘটিত সহিংসতার ঘটনার জেরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হচ্ছে।
ইতোমধ্যে ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও খুলনাসহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে প্রশাসন এমন নির্দেশনা দিলেও হলেই থাকার কথা জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ছাড়ার নির্দেশ দিলেও হল না ছাড়ার কথা জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কও বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

আসিফ মাহমুদ নামে একজন সমন্বয়ক জানান, তারা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত প্রত্যাখান করছেন। তাদের যৌক্তিক আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্রে তারা কেউ পা দেবেন না। হল না ছাড়ার বিষয়ে সব শিক্ষার্থী ঐক্যবদ্ধ রয়েছেন বলেও জানান তিনি।

হল ভেকেন্টের সিদ্ধান্ত থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময়ে পুলিশের সঙ্গে সাঁজোয়া যানও দেখা যায়।
বুধবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে শহিদ মিনারের সামনে দুই পক্ষের এ মুখোমুখি অবস্থান দেখা যায়। এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে ক্যাম্পাসে দেড় শতাধিক পুলিশ সাঁজোয়া যান এপিসি নিয়ে প্রবেশ করে।

হল ছাড়ার নির্দেশ নাকচ করে দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরাও। বুধবার (১৭ জুলাই) বেলা বারোটায় সিন্ডিকেটের সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা প্রশাসনের এ নির্দেশ নাকচ করে ‘হল আমরা ছাড়বো না’ স্লোগানে মিছিল নিয়ে ক্যাম্পাসে বের হয়।

এদিকে বুধবার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া চারটি আবাসিক হলের শিক্ষার্থীদের আজ দুপুর ৩ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে গতকাল রাতেই আবাসিক শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয় তারা হল ছাড়বেন না। শিক্ষার্থীরা জানিয়েছেন তারা যে ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তা বানচাল করতেই সরকার থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আজ বিকেল ৩ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, সারাদেশে এই মুহূর্তে অবরোধ আন্দোলন কর্মসূচি চলছে। আশপাশের জেলাগুলোর শিক্ষার্থীরা কোনোভাবে বাড়িতে যেতে পারলেও দূরের শিক্ষার্থীরা এই মুহূর্তে বাসায় ফেরার মতো কোনো অবস্থায় নেই। তাই তারা হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর নাম বাংলাদেশবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি