শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাঁটতে-চলতে দুমদাম পড়ে যান কাজল, গোপন কীর্তি ফাঁস করলেন নিজেই

গত বছর দুর্গাপূজায় মহাসপ্তমীর দিন সকালেই সেজেগুজে মুখার্জি বাড়ির পুজোতে ছেলে যুগকে নিয়ে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী কাজল। আনন্দও করছিলেন বেশ। কিন্তু মণ্ডপ থেকে নামার সময় ঘটে বিপত্তি। হুমড়ি খেয়ে পড়ে যান নায়িকা। মুম্বাইয়ের এক শপিংমলে প্রোমোশন্যাল ইভেন্টে দ্রুত হাঁটতে গিয়ে পড়ে যান অভিনেত্রী। ‘দিলওয়ালে’ সিনেমার প্রচারের সময়ও মঞ্চে কথা বলতে বলতেই পড়ে যাচ্ছিলেন কাজল, সে সময় পাশে থাকা বরুণ ধাওয়ান নাটকীয় কায়দায় সামলে নেন তাকে।

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার ‘ইয়ে লড়কি হ্যায় দিওয়ানি’ গানের শুটিং চলছে। সবাই সাইকেল চালাচ্ছেন, সামনে রয়েছেন শাহরুখ খান ও কাজল অর্থাৎ রাহুল ও অঞ্জলি। হঠাৎ করে ব্যালেন্স হারিয়ে মুখ থুবড়ে পড়লেন মাটিতে। সম্প্রতি একটি কোলাজ ভিডিওতে কাজলের এমন সব দৃশ্য দেখা গেছে। আর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।

নিজের লুকানো কীর্তি ফাঁস করলেন নিজেই। এমনিতেই হাঁটতে-চলতে দুমদাম পড়ে যান কাজল। উৎসবের মেজাজ, ফিল্মের ট্রেলার লঞ্চ ইভেন্ট কিংবা শুটিং সেট, তার পড়ে যাওয়ার ইতিহাস সব জায়গায়ই বিদ্যমান। এভাবে পড়ে গিয়ে ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার সেটে হারিয়েছেন স্মৃতিও! এভাবে বহুবার ক্যামেরার সামনে পড়ে গিয়েছেন অভিনেত্রী।

গত রবিবার ওয়ার্ল্ড লাফটার ডে উপলক্ষ্যে সেসব ভাইরাল ভিডিয়োর কোলাজ ইনস্টাগ্রামে নিজের আইডিতে শেয়ার করেছেন তিনি।
ক্যাপশনে লিখেছেন, ‘আমার ছবি ফিরে দেখে নিশ্চিত যে, আমি স্থিরচিত্রেই সভ্য আচরণ করি! তাই শান্ত হয়ে বসুন আর ফিরে দেখুন কিছু ভিডিও যেখানে আমি অন্যদের হাসিয়েছি’।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়