শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হিন্দু শাস্ত্রীয় সংগীত ইংরেজিতে অনুবাদের উদ্যোগ

ইংরেজি ভাষায় কীর্তন, শ্যামা ও ভজনের মতো হিন্দু শাস্ত্রীয় সংগীতগুলো অনুবাদ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নজরুল ইনস্টিটিউট এ বিষয়ে একটি প্রকল্প নিতে যাচ্ছে।

রবিবার (২৭ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি অবহিত করা হয়। কমিটি এর আগের বৈঠকে এ বিষয়ে একটি সুপারিশ করেছিল।

কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা এবং শেরীফা কাদের বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, কমিটির আগের বৈঠকে হিন্দু শাস্ত্রীয় সংগীত কীর্তন, শ্যামা ও ভজন ইত্যাদি ইংরেজি ও অন্যান্য ভাষায় অনুবাদ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিষয়টি প্রথমে বাংলা একাডেমির মাধ্যমে করার প্রস্তাব হলেও নজরুল ইনস্টিটিউটের মাধ্যমে এটি করার প্রাথমিক সিদ্ধান্ত হয়। পরে কমিটি এ বিষয়ে সুপারিশ করে।
বৈঠকে ওই সুপারিশের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে প্রকল্প প্রণয়নের কাজ শুরু হয়েছে উল্লেখ করে বলা হয়, প্রকল্পের ব্যাপারে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদার সার্বিক পরামর্শ গ্রহণ করে প্রকল্প প্রণয়নের কাজ চলমান আছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে হিন্দু শাস্ত্রীয় সংগীতগুলো ইংরেজিতে অনুবাদের উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পরে এ বিষয়ে একটি প্রকল্প নেওয়ার সুপারিশ করে সংসদীয় কমিটি। রবিবার (২৭ নভেম্বর) কমিটির বৈঠকে ওই সুপারিশের অগ্রগতি জানায় মন্ত্রণালয়। তাতে বলা হয়, এ সংক্রান্ত প্রকল্প প্রণয়নের কাজ শুরু হয়েছে। প্রকল্পের বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সার্বিক পরামর্শ গ্রহণ করে প্রকল্প প্রণয়নের কাজ চলমান।

একই রকম সংবাদ সমূহ

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনিবিস্তারিত পড়ুন

  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী