মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হেফাজতের সব তাণ্ডবে বিএনপি জড়িত ছিল : ওবায়দুল কাদের

ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়াসহ হেফাজতের তাণ্ডবের সব ঘটনায় বিএনপি জড়িত ছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, এটা প্রমাণ হয়েছে চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা সোনারগাঁর সব তাণ্ডবে বিএনপির নেতাকর্মীরা জড়িত।

শুক্রবার (২৩ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত অসহায়, কর্মহীন মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে
ওবায়দুল কাদের এ অভিযোগ করেন। তিনি তার সরকারি বাসভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন।

হেফাজতের সঙ্গে আওয়ামী লীগ সম্পৃক্ত- বিএনপির এ ধরনের অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের এমন কথায় মানুষ হাসে। নিজেদের আড়াল করার জন্য যত কথাই তারা বলুক জনগণ তাদের বিশ্বাস করে না।

তিনি বলেন, হেফাজতের কিছু কিছু নেতা এরইমধ্যে বলেছেন তারা এই সন্ত্রাসী তাণ্ডবে বিশ্বাস করে না। হেফাজতের মধ্যে যারা এই আগুন সহিংসতায় অংশ নিয়েছে তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হচ্ছে। এটা প্রমাণ হয়েছে চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা সোনারগাঁর সব তাণ্ডবে বিএনপির নেতাকর্মীরা জড়িত। অপরাধকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে। এখানে কোনো দলীয় নেতা-কর্মীকে গ্রেফতার করার কোনো বিষয় নেই।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী