শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করে অনুমতি: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেছেন, বিএনপি আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারবে কি-না অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার নিরাপত্তা রিপোর্টের ওপর ভিত্তি করে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে সমাবেশের বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক হয়।

বৈঠক শেষে ফারুক হোসেন বলেন, সমাবেশকে ঘিরে ভাঙচুর হবে কি-না, বিএনপি বিশৃঙ্খলা করবে কি-না এসব বিষয় বিবেচনা করা হবে।

বিএনপি নেতা আব্দুস সালামের বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপির সমাবেশে বহিরাগতরা ঢুকে বা অন্য কোন দলের লোক ঢুকে বিশৃঙ্খলা করবে কি-না- সেটা বিএনপিকেই দেখতে হবে।

এর আগে এদিন সকাল ১০টা ২০ মিনিটে আমান উল্লাহ আমানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে হাজির হন।

এরপর দলের পক্ষে ১০ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি জমা দেন। এরপরই ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির প্রতিনিধি দল।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ছাড়াও বৈঠকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সদস্য সচিব আমিনুল হক উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আব্দুস সালাম বলেন, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও সমাবেশের বিকল্প ভেন্যুর প্রস্তাব চেয়েছেন ডিএমপি কমিশনার। যদিও বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত নয়াপল্টনে সমাবেশ করার, তবে পল্টনে অনুমতি না পেলে আবারও ভেন্যু বিবেচনা করা হবে।

বিএনপির এই নেতা বলেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে পুলিশকেই এর দায়ভার নিতে হবে।

এদিকে আমান উল্লাহ আমান বলেন, ১০ ডিসেম্বর আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব। গণসমাবেশ করার অনুমতি ও সমাবেশ চলাকালীন প্রশাসনের সহায়তা চাইতেই বৈঠক হয়েছে।

তিনি বলেন, বৈঠকে ডিএমপি কমিশনার সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি নয়াপল্টনে সমাবেশ করার অনুমতির বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  • এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা
  • নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার
  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত