বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০২৫ সাল থেকে মাধ্যমিকে ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ

আগের শিক্ষাক্রমে ফেরার অংশ হিসেবে মাধ্যমিকে আবার বিভাগ বিভাজন চালু করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২০২৫ সাল থেকে এটি চালুর পরিকল্পনা রয়েছে।

নতুন শিক্ষাবর্ষ থেকে জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুযায়ী নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় বিভাগ রাখতে বুধবার শিক্ষা অধিদপ্তর শিক্ষা বোর্ডগুলোতে চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থাকবে না মর্মে নির্দেশনা জারি করা হয়েছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ১লা সেপ্টেম্বর পরিপত্রের জরুরি নির্দেশনা অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা (২০২৬ সালে অনুষ্ঠাতব্য) জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে অনুষ্ঠিত হবে এবং বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাজন অব্যাহত থাকবে।

এ লক্ষ্যে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে তারা এক শিক্ষাবর্ষের মধ্যেই শিখন কার্যক্রম সম্পন্ন করতে পারে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার শিক্ষাক্রমে সংস্কার আনার পদক্ষেপের অংশ হিসেবে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ) তুলে দিয়েছিল। সে অনুযায়ী বর্তমানে নবম শ্রেণিতে কোনো বিভাগ বিভাজন নেই।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষে তারা যখন দশম শ্রেণিতে উত্তীর্ণ হবেন, তখন তাদের এসএসসি ও সমমানের পুরনো শিক্ষাক্রম (শিক্ষাক্রম ২০১২) অনুসরণ করতে হবে। এসব শিক্ষার্থীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাজন বেছে নিতে হবে।

এজন্য দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি করা হবে, যাতে তারা এক শিক্ষাবর্ষেই শিখন কার্যক্রম সম্পন্ন করতে পারে বলে নতুন নির্দেশনায় বলেছে শিক্ষা অধিদপ্তর।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের