রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘণিভূত হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়

‘২৬ মে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরায় আঘাত হানতে পারে’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে বঙ্গোপসাগরে শক্তিশালী একটি ঘূর্ণিঝড়ের আভাস দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়ে কয়েকদিনের মধ্যে তা দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বিভিন্ন আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাস ঠিক হলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।

ঘূর্ণিঝড়ের প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে বায়ুর চাপ তৈরি হয়েছে। ওই এলাকাসহ বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ ধরনের পরিস্থিতির কারণে আগামী পরশু বা ২৩ মের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। তা দ্রুত নিম্নচাপ হয়ে ২৬ মে’র মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ২৬ মে নাগাদ ভারতের ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে।

একই রকম সংবাদ সমূহ

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধানমন্ত্রী

জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আসুন, আজ এই জাতীয়বিস্তারিত পড়ুন

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখতে পারবেবিস্তারিত পড়ুন

৭ কিলোমিটার পথ হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদেরবিস্তারিত পড়ুন

  • গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • তাহসিফ হ-ত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপ
  • কারাগারে নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা নির্দেশনা
  • কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ
  • দেয়ালে আওয়ামী স্লোগান, সিসিটিভি ফুটেজ দেখে ৫ শিক্ষার্থী শনাক্ত
  • দেশে ৩ সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের
  • রমজান আসার আগেই ছোলার বাজারে উত্তাপ
  • ফ্যাসিবাদী শাসন পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে : জামায়াত আমির
  • ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন