বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩০ জুনের মধ্যে খাজনা পরিশোধে ভূমি মালিকদের জরুরি নির্দেশনা

সারাদেশের ভূমি মালিকদের আগামী ৩০ জুনের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

সম্প্রতি জারি করা এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়। জমি সুরক্ষিত রাখা এবং ভবিষ্যৎ আইনি জটিলতা এড়াতে ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধের ওপর গুরুত্ব দিয়েছে সরকার।

মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিকরা ঘরে বসেই land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে খাজনা পরিশোধ করতে পারবেন। ভূমি ব্যবস্থাপনাকে আরও স্মার্ট ও স্বচ্ছ করতে এই ডিজিটাল সেবা চালু করা হয়েছে।

কর পরিশোধের জন্য প্রথমে নির্ধারিত পোর্টালে নিবন্ধন করতে হবে। এরপর খতিয়ান ও জোতসংক্রান্ত তথ্য দিলে করের পরিমাণ জানা যাবে। পরে মোবাইল ব্যাংকিং, কার্ড বা অন্যান্য ডিজিটাল মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে।

সরকারি অর্থবছর সাধারণত ৩০ জুন শেষ হয়। তাই বকেয়া নিষ্পত্তি, অতিরিক্ত চার্জ বা আইনি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই খাজনা পরিশোধের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

ভূমি মন্ত্রণালয় আশা করছে, অনলাইন ব্যবস্থা চালুর ফলে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন কমবে। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা বাড়বে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর