সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫ সেকেন্ডে দূর থেকেই করোনা ‘শনাক্ত’!

বিশ্বব্যাপী প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনা আক্রান্তকে দ্রুত শনাক্ত করা এবং এর চিকিৎসা শুরু করাটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। তাই করোনা পরীক্ষার ফলাফলের প্রক্রিয়াকে আরও গতিশীল করতে র‌্যাপিড টেস্ট ডিভাইস বা যন্ত্র তৈরি করলেন বিজ্ঞানীরা।

খবর জিনিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা দাবি করছেন, মাত্র ৫ সেকেন্ডে দূর থেকেই করোনা সংক্রমণ শনাক্ত করতে সক্ষম এই যন্ত্র। চিকিৎসা সামগ্রী উৎপাদনের সঙ্গে জড়িত ইরানের একটি সংস্থার বিজ্ঞানীরা এই যন্ত্রটি তৈরি করেছেন।

তাদের দাবি, এই যন্ত্রের সাহায্যে ৫ সেকেন্ডের মধ্যে বুকের এক্সরে রিপোর্টের ওপর ভিত্তি করে শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে কি না, তা প্রায় নির্ভুলভাবে জানা সম্ভব।

বিজ্ঞানীরা জানান, এই যন্ত্রটি সহজেই বহনযোগ্য।

ফলে বিছানায় শুয়ে থাকা রোগীর কাছেও এটিকে নিয়ে সহজেই পৌঁছে যাওয়া সম্ভব। এই র‌্যাপিড টেস্ট যন্ত্রের সাহায্যে খুব শিগগিরই করোনার বিরুদ্ধে চিকিৎসায় গতি আনা সম্ভব হবে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

একই রকম সংবাদ সমূহ

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যালবিস্তারিত পড়ুন

বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা

বিশ্বের ৫০০ জন প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের বার্ষিক তালিকা ‘দ্য মুসলিম ৫০০: দ্যবিস্তারিত পড়ুন

জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী

জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস থেকে বাংলাদেশ তিন কোটি মার্কিন ডলারবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী
  • মোদীর বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
  • জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ
  • ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী
  • বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
  • তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন