বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অভিনব কায়দায় শিশু চুরি বাগআঁচড়ায়

যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বুধবার সকাল ১০ টায় অভিনব কায়দায় ২৫ দিন বয়সের তাসিন নামের একটি শিশু সন্তান চুরি হয়েছে।

তাসিন শার্শার রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তাসিনের দাদি রাবেয়া খাতুন জানান।তাসিন পেটে থাকতে এক মহিলা তাদের বাড়ী এসে এনজিওর কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে তাদেরকে মাতৃত্ব কালীন টাকা দেয়ার প্রলোভন দেখায়। এর পর আরো একদিন সে আসে। এবং সর্বশেষ বুধবার সকালে সে তাসিনদের বাড়ীতে টাকা দেয়ার কথা বলে তাসিনের দাদা জোহর আলী ও মা’ জান্নাতুলকে সাথে নিয়ে বাগআঁচড়ায় আসে।এর পর তাদেরকে বাগআঁচড়া শংকরপুর রোডে রিফাত হোটেলে খাওয়াতে নিয়ে যায়।শিশুটিকে কোলে নিয়ে মহিলাটি জান্নাতুলকে হাত ধোয়ার জন্য পাঠায়।জান্নাতুল হাত ধোয়ার জন্য গেলে মহিলাটি শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

ভ্যানচালক হাকিম বলেন মহিলাটি কলারোয়া থানার গয়ড়া বাজার থেকে তাকে ভাড়া করে।প্রথমে তাকে রুদ্রপুর গ্রামের জোহর আলীর বাড়ীতে নিয়ে নিয়ে আসে। এরপর এদের নিয়ে সে বাগআঁচড়া বাজারে আসে। তবে সে মহিলাটিকে চেনেনা।তার গায়ে কফি কালারের বোরখা ও পেষ্ট কালারের ওড়না ছিলো।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, ঘটনা আমি শুনেছি বিষয়টি তদন্ত করা হচ্ছে।এরিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির কোনো হদিস মেলেনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা