মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আওয়ামী লীগ কখনো বিএনপির মনের ইচ্ছা পূরণ হতে দেবে না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ কখনো বিএনপির মনের ইচ্ছা পূরণ হতে দেবে না। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি না এলেও যথাসময়ে নির্বাচন হবে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে কৃষক লীগের সভায় তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা দেশকে খেলার পুতুল বানাতে দেবেন না। তিনি অভিযোগ করেন— নির্বাচন ভন্ডুল করে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বিএনপি-জামায়াত। বিদেশিদের বাতাসে তারা লাফালাফি করছে। এই লাফালাফিতে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিএনপি দেশকে বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিয়ে ভূ-রাজনীতির খেলার পুতুল বানাতে চায়। বিদেশিরা কাউকে কোলে করে ক্ষমতায় বসাবে না।

তিনি বলেন, বিশ্বনেতারা যখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, তখন বিএনপি দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করে। যারা বিভিন্ন দেশের গণতন্ত্র ধবংস করে, তাদের হাতেই দেশকে তুলে দিতে চায় বিএনপি।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল বিএনপি। আসলে কোনো কিছুই করার ক্ষমতা নেই তাদের।

একই রকম সংবাদ সমূহ

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ওবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবংবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
  • রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী