রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিনের সভাপতিত্বে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিশদ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার কলারোয়া হাইস্কুল মার্কেটে অনুষ্ঠিত এ সভায় সার্বিক বিষয়ে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা বাফুফে সদস্য সাইফুল ইসলাম বাবু, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, ক্রীড়া সংগঠক মমতাজুল ইসলাম চন্দন, অ্যাড. কাজী আবদুল্লাহ আল হাবিব, সাংবাদিক জুলফিকারুজ্জামান জিল্লু, কাজী সিরাজুর রহমান, মোর্তজা হাসান, শেখ সালাউদ্দিন, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ, রেফারি ফারুক হোসেন স্বপন ও সাজেদুল করিম তপু, ক্রীড়া ধারাভাষ্যকার শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, সাংবাদিক সানবিম করিম সিয়াম প্রমুখ। সভায় কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও সঠিক পরিচর্যার লক্ষ্যে একটি মাঠ ব্যাবস্থাপনা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিনকে সভাপতি ও মমতাজুল ইসলাম চন্দনকে সাধারণ সম্পাদক করে একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের এই মাঠ সবধরনের ক্রীড়া পরিচালনা, শরীরচর্চা, রাজনৈতিক সভা, ওয়াজ মাহফিল, বিভিন্ন বিনোদনের প্রাণকেন্দ্র।
একই সাথে সকাল-সন্ধ্যায় স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের ব্যায়ামের কেন্দ্রস্থল ও শিশুদের খেলার স্থান। কিন্তু বর্তমানে মাঠটি একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সে লক্ষ্যে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠকে সংরক্ষণ ও তদারকির জন্য এবং মাঠের সৌন্দর্য বৃদ্ধি করাসহ মাঠ ব্যবস্থাপনা কমিটি কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত সকলেই।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন