রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় একই রাতে দুই পানির মটর চুরি!

কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কলাটুপি গ্রামে একই রাতে অভিনব কায়দায় পানির মটর চুরির খবর পাওয়া গেছে।

মোমিন মোড়ল ও রাজ আলী কাটুর বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় এলাকার মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন।

কয়েকদিন আগেও একই ওয়ার্ডের পিছলাপোল গ্রামের একরামুলের বাড়ি থেকে অনুরূপ ভাবে একটি মটর চুরি হয়।

এদিকে, সম্প্রতি একই গ্রামের ট্রাক মালিক আশরাফের ট্রাকের দুইটি ব্যাটারি চুরি হয়ে গেছে।

এ নিয়ে এখন এলাকায় চুরির আতংঙ্ক বিরাজ করছে। পর্যায়ক্রমে পানির মটরগুলো চুরির ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে চোরের উপদ্রপ বৃদ্ধি পাবে বলে আশংকা প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। এ ধরণের চুরির ঘটনা এই এলাকায় আগে কখনো ঘটেনি।এলাকার গণ্যমাণ্যদের নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন