রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিডিও

পাটকেলঘাটায় প্রকাশ্যে মাদক ব্যবসায়ীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী!

মাদক ও ইয়াবা ব্যবসায়ী আব্দুর রহমান কে সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারে প্রকাশ্য জনসম্মুখে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে দেখা গেলো।

শুক্রবার দুপুর ১২টার সময় তালা পাটকেলঘাটা পুলিশের সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির নেতৃত্বে পাটকেলঘাটা থানার পুলিশের একটি বিশেষ টিম মাদক ও ইয়াবা ব্যবসায়ী আব্দুর রহমানকে পাটকেলঘাটার বলফিল্ড মোড়ে ও কুমিরা বাজারে জনসম্মুখে এনে তার মুখ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী উপস্থিত জনগণকে শুনিয়ে যান।
এসময় আব্দুর রহমান নিজের মুখে মাদক, ইয়াবা, চুরি, ডাকাতি সহ বিভিন্ন রকম অপকর্মের কথা নিজে মুখে স্বীকার করেছেন জনগণের সামনে।
সে আরও বলেন, আপনারা কেউ এই ধরনের অপরাধ ব্যবসায়ের সাথে জড়াবেন না। আমি জীবনে অনেক অপরাধ করেছি।

উল্লেখ্য, পাটকেলঘাটায় জালিয়াতি ও মাদকদ্রব্যে মামলায় একই পরিবারের ৩ সদস্য কে গ্রেফতার করে পাটকেলঘাটা থানা পুলিশ ও সাতক্ষীরা ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নব্য আওয়ামী পেশাজীবী লীগের সাতক্ষীরা জেলার নেতা আব্দুর রহমান (৫২) ও তার দুই পুত্র শেখ রায়হান হোসেন (২৫), শেখ আবু রানা (২৩) কে ২৩ই সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় তালা-পাটকেলঘাটা পুলিশের সার্কেল মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্ব ও পাটকেলঘাটা থানার তদন্ত ওসি ও সাতক্ষীরার ডিবি পুলিশের বিশেষ অভিযানে তাদের কে গ্রেফতার করেন।
কথিত সাংবাদিক রায়হান হোসেন(২৫), শেখ আবু রানা(২৩) দুই পুত্রের তথ্যমতে জালিয়াতি চক্রের মূলহোতা মাদক সম্রাট আব্দুর রহমান (৫২)কে সাতক্ষীরা ডিবি পুলিশ সাতক্ষীরা শহর থেকে বৃহস্পতিবার (২৪ই সেপ্টেম্বর) গ্রেফতার করেছেন।

জানা যায়, কথিত সাংবাদিক রায়হান হোসেন(২৫) এর কম্পিউটারের দোকানে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এমবিবিএস ডাক্তার ও পল্লী বিদ্যুৎ এর জিএম, সরকারি বেসরকারি প্রথম শ্রেণীর ব্যক্তিদের নামে ভুয়া সিল জব্দ করেন। কথিত সাংবাদিক রায়হান হোসেন(২৫) ঢোপ টেস্টে মাদকাসক্ত প্রমাণিত হওয়ার কারনে তার বিরুদ্ধে মাদক মামলা ও জালিয়াতি দায়ের হয়। যাহার মামলা নাম্বার ৪ ও ৫।
তালা-পাটকেলঘাটা সিনিয়ার সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আঃ রহমান ও তার ছেলের বিরুদ্ধে ইতিপূর্বেই মাদক সেবন ও মাদক বিক্রির অভিযোগ ছিল। স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে জাল জালি কাজে ব্যবহার করার ভুয়া সিল ও মানুষের হয়রানির কাজে ব্যবহৃত ল্যাপটপ সহ বিভিন্ন ডকুমেন্ট জব্দ করা হয়।

পাটকেলঘাটা এলাকার একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, মাদক সম্রাট আব্দুর রহমান ও তার ছেলে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গভীর রাত পর্যন্ত মাদক বিক্রি ও মাদক সেবন করতো এবং তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পেত না। আব্দুর রহমান বিভিন্ন সময় পুলিশের আইজিপির দোহাই দিয়ে মানুষকে ভয় দেখিয়ে বিভিন্ন অপকর্ম ও সাধারণ মানুষ কে জিম্মি করে রাখতেন

মাদক সম্রাট আব্দুর রহমান ও তার দুই ছেলের কে গ্রেফতার করার খরব শুনে পাটকেলঘাটা থানা এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং পাটকেলঘাটা-তালা পুলিশের সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির কে ধন্যবাদ জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব