শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গ্রীষ্মকালীন টমেটো ক্ষেত পরিদর্শনে ঊর্দ্ধতন কৃষি কর্মকর্তারা

টমেটো এখন বাজারে এক দামি সবজি হিসাবে পরিচিতি লাভ করেছে। অসময়ে হলে তো কথাই নেই। গ্রীষ্মকালীন টমেটো শীতের চেয়ে অন্তত চার-পাঁচ গুণ দামে বিক্রি হয় এখন। শীতেও চাষ করে ভালো লাভ করা যেতে পারে যদি আগাম চাষ করা যায়।

কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের কামারালীতে ৯০জন কৃষক গ্রীষ্মকালীন নিরাপদ টমেটোর চাষ করায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কৃষি বিভাগের একটি প্রতিনিধিদল টমেটোর ক্ষেত পরিদর্শন করেছেন।

কামারালীর মান্দারতলার মাঠের টমেটো চাষের ক্ষেত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর খামারবাড়ীর অতিরিক্ত পরিচালক কাজী আব্দুল মান্নান, সাতক্ষীরার কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, কলারোয়া উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার তুষার কান্তি সরকার।

সেসময় সাংবাদিক জুলফিকার আলী, কৃষক নুর ইসলাম, মোসলেম গাজী, বাবলু সানা, আয়ুব সানা, আব্দুর রাজ্জাক সানা, আফসার সানা প্রমুখ উপস্থিত ছিলেন।

টমেটো চাষী কৃষক নুর ইসলাম, মোসলেম গাজী, বাবলু সানা, আয়ুব সানা, আব্দুর রাজ্জাক সানা, আফসার সানা জানান, ‘বিঘা প্রতি লিজসহ ১লাখ ৫৫হাজার টাকা খরচ হয়েছে। চাষ প্রথম শুরু এপ্রিল মাষে আর শেষ হবে নভেম্বর মাসের শেষের দিকে। ফলন উৎপাদন হবে বিঘা প্রতি ৩লাখ ৪৩ হাজার টাকা। খরচ বাদে ১লাখ ৮৮ হাজার টাকা লাভ হবে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে সেটা সম্ভব হবে।’

তারা আরো জানান, ‘সপ্তাহে তিন দিন পাকা টেমেটো ক্ষেত থেকে উঠানো হয়। প্রতিদিন ৯০ থেকে ১০০মণ টমেটো ওঠানো হচ্ছে। এই টমেটো ঢাকা থেকে সরাসরি ব্যাপারী এসে ক্ষেত থেকে বাজার দর অনুযায়ী কিনে নিয়ে যাচ্ছে। বর্তমানে পাইকারী বাজারে প্রতিকেজি টমেটো ৬০টাকায় ব্যাপারীরা কিনছে।’

কৃষকরা আরো বলেন, ‘সরকার ও ব্যাংক থেকে বিনা সুদে ঋণ পেলে কৃষকরা ভাল করে টমোটোর চাষ করে লাভবান হতে পারতো।’

উল্লেখ্য, নিরাপদ গ্রীষ্মকালীন টমেটো ক্ষেত ছাড়াও কৃষি কর্মকর্তারা বাটরা সজবি ক্ষেত ও পৌর সদরের গোপিনাথপুরের পানি ফল উৎপাদন এলাকা পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব