শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে নবীন বরণ অনুষ্ঠানে এমপি মুস্তফা লুৎফুল্লাহ

কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২২’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ মার্চ) সকাল ১১ টার দিকে স্কুল চত্বরে উৎসবমূখর পরিবেশে ফুল দিয়ে নবাগত (৬ষ্ঠ শ্রেণী)’র ছাত্রীদেরকে বরণ করে নেয়া হয়।

নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ।

বক্তব্যে তিনি, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে শিক্ষার্থীদের বিনামূল্যে বই উপহার, বিনা বেতনে শিক্ষা গ্রহন, উপবৃত্তি প্রদান, অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভ’য়সী প্রশংসা করেন। তিনি নতুন প্রজন্মকে (শিক্ষার্থীদের) মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে অগ্রনী ভ’মিকা পালন করার আহবান জানান।

গার্লস পাইলট হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, পুলিশ পরিদর্শক(তদন্ত) হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বিশিষ্ঠ ব্যবসায়ী (উদ্যোক্তা) ও সমাজসেবী মিজানুর রহমান মুকুল।

অনুষ্ঠানে গার্লস পাইলট হাইস্কুলে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবের স্বাগত বক্তব্য শেষে অনান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, মাধ্যমিক শিক্ষক সমিতিরি সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কল্যাণ সমিতিরি সভাপতি প্রধান শিক্ষক ইবাদুল হক, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, কমরেড মফিজুল ইসলাম জাহাঙ্গীর, সাংবাদিক সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য টিটু, ইউপি সদস্য নজরুল ইসলাম, মাস্টার ফজলুর রহমান, মাস্টার ইব্রাহীম হোসেন, মাস্টার উৎপল সাহা, কন্ঠ শিল্পী শিলা রানী হালদার সহ শিক্ষক, অভিভাবক, সূধি, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ঠ ব্যবসায়ী (উদ্যোক্তা) ও সমাজসেবক মিজানুর রহমান মুকুলের অর্থায়নে মেধাবী,অসহায় ২ ছাত্রীর হাতে নতুন বাই সাইকেল উপহার দেয়া হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার মাহফুজুর রহমান, শিক্ষার্থী রোকাইয়া কুলসুম পাহাড়ি ও তানিশা তাহসিন। সব শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল