বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খায়রুল ওয়াসির কথা-সুরে একঝাঁক শিল্পীর ‘চোখ লাল কিসে’

মোঃ মানিক খান: জনপ্রিয় বিনোদন মাধ্যম টিকটক, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও রীতিমত ভাইরাল হয়েছে তাদের ‘চোখ লাল কিসে’ শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিও।চোখ লাল কিসে গানটিতে কাজ করেছেন প্রায় ২৫জন শিল্পী। এর মধ্যে গানটিতে কণ্ঠ দিয়েছেন খায়রুল ওয়াসি, কামরুজ্জামান রাব্বী, রাজু মন্ডল, এসডি সাগর ও এমআর মানিক।

রাতারাতি ভাইরাল হওয়ার গানটির গীতিকার ও সুরকার জনপ্রিয় কণ্ঠশিল্পী খাইরুল ওয়াসি।গানটির সংগীত আয়োজন করেছেন এসডি সাগর।

মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রাশেদ রানা। “জেএল মিউজিক” নামের নতুন মিউজিক কোম্পানি থেকে প্রকাশিত হয় গানটি। অসাধারণ চিত্রায়নের মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন সাইফুল ইসলাম রাফি, রাহমান আয়াত, যৌথ খান, জয় সরকার বাপ্পী, জন এলেক্স রয় এবং গল্পের মূল অংশে অভিনয় করেছেন কন্ঠশিল্পীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে খায়রুল ওয়াসীর কথা,সুর ও সংগীত পরিচালনায় এসডি সাগরের সংগীতে “চোখ লাল কিসে” গানটি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে।

এই বিষয়ে এসডি সাগর, কামরুজ্জামান রাব্বি রাজু মন্ডল ও এম আর মানিক বলেন,খায়রুল ওয়াসীকে অসংখ্য ধন্যবাদ এই গানের সাথে আমাদের সম্পৃক্ত রাখার জন্য।আরো ধন্যবাদ জানাই JL Music এর কর্ণধার রাশেদ রানা ভাইকে আমাদের পুরো টিমের প্রতি আস্থা রাখার জন্য।গানটি যে এভাবে ছড়িয়ে যাবে ভাবতেই পারিনি।খায়রুল ওয়াসী বলেন গানটি অবশ্যই লোক গানে ভিন্ন মাত্রা।একটু ব্যাতিক্রম উপস্থাপন।লোক গানে সম্মিলিত পুরুষ কন্ঠের এমন গান বাংলাদেশি সংগীতে খুবই কম।তার মধ্যে চোখ লাল কিসে গানটি অন্যতমই বলবো।একদম নতুন চ্যানেল থেকে প্রথম গানেই বাজিমাত সকল সামাজিক মধ্যমের বর্তমান এই গানটির পর আরো কিছু গান রেকর্ড করা হচ্ছে। আশাকরি সেসকল গান গুলোও শ্রোতাদের ভাল লাগবে। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা গানটিকে ভালবেসে সম্পৃক্ত থাকার জন্য এবং ছড়িয়ে দেবার জন্য।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস