মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডায়েটের জন্য গ্রিন টি যখন পান করবেন..

আজকাল প্রায় সবার কাছে গ্রিন টি ডায়েটের এক অপরিহার্য পানীয় হয়ে উঠেছে। স্বাস্থ্য রক্ষা ও ওজন নিয়ন্ত্রণে এর জাদুতে ডুবেছে অনেকেই। এ চায়ের স্বাদ তেমন ভালো না হলেও যারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন এবং ওজন কমাতে চায় এমন মানুষের কাছে গ্রিন টি অনেকটা গুরুত্বপূর্ণ।

গ্রিন টি আপনি পান তো করছেন ঠিকই স্বাস্থ্যের কথা ভেবে, কিন্তু কখন তা পান করবেন আর কখন পান থেকে বিরত থাকবেন এ ব্যাপারে সঠিক তথ্য জানা দরকার।

গ্রিন টি পান করার সঠিক সময় না জেনে পান করলে আপনার লাভ তো হবেই না, বরং ক্ষতির মুখে পড়তে পারেন। এবার জেনে নিন গ্রীণ টি পান করার সঠিক সময়।

১. ব্যায়াম করার পূর্বে:
সকালবেলার সময়ে আপনি ব্যায়াম করতে যান তার অন্তত আধ ঘন্টা আগে গ্রিন টি পান করা উচিত। যদি আপনি আধ ঘণ্টা আগে তা পান করেন তবে এতে আপনার কর্মক্ষমতা অনেকটা বেড়ে যাবে ও এনার্জিও পাবেন। এমন কি এটা আপনার ওজন এবং মেদ কমাতে সাহায্য করবে।

২. ব্রেকফাস্ট করার পর:
সকালে উঠে অবশ্যই এমন খাবার খাওয়া উচিত যাতে করে সারাদিন আপনার শরীর হালকা ও অনেক ভাল থাকে। তাই সকালে আপনি অবশ্যই চা পান করবেন না খালি পেটে। এতে আবার উল্টে দেখা গেল যে আপনার ডিহাইড্রেশন এর সমস্যা হতে পারে। আর তাছাড়া খালি পেটে গ্রিন টি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কিংবা আলসারও হওয়ার সম্ভাবনা থেকে যায়, যা অনেকেই জানেন না। সুতরাং সকালের খাবারে হেলদি কোন খাবার খান এবং এরপর গ্রিন টি খান।

৩. রাতে ঘুমাতে যাওয়ার আগে:
আজকাল অনেক বিশেষজ্ঞই এটি সংযোজিত করেছেন সুস্থতার রুটিনে। রাতে বিছানায় যাওয়ার আগে গ্রিন টি পান করলে আপনাকে ওজন কমাতে সাহায্য করবে। আর সেই সঙ্গে এটা অনেক বেশি কাজ করবে ততক্ষণ, যতক্ষণ না আপনি অন্য কিছু খাবেন। সুস্থ থাকতে ঘুমানোর ২ ঘণ্টা আগেই পান করুন।

একই রকম সংবাদ সমূহ

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়ে এবার র‌্যাংকিংয়ে ৯৬তম স্থানেবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’