শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় উত্তরণের ত্রাণ কার্যক্রম ও টিআরএম বিল পরিদর্শনে এনজিও ব্যুরোর মহাপরিচালক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ রাশেদুল ইসলাম শনিবার (২৪ অক্টোবর) দিনভর সাতক্ষীরার তালা উপজেলায় বে-সরকারী সংস্থা উত্তরণ এর ত্রাণ সহায়তা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় তিনি টিআরএম কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় সভায় মিলিত হন।

সকালে উত্তরণের বাস্তবায়নে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে করোনা ভাইরাস মোকাবেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জরুরী সহায়তা প্রদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ রাশেদুল ইসলাম।

উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক অচিন্ত্য সাহার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর এ্যাসাইনমেন্ট অফিসার শীলু রায়, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম।

পরে তালা উপজেলার পাখিমারা বিলে বাস্তবায়িত টিআরএম কার্যক্রম পরিদর্শন শেষে উত্তরণ আইডিআরটিতে কেন্দ্রীয় পানি কমিটির নেতৃবৃন্দের সাথে টিআরএম কার্যক্রমের প্রয়োজনীয়তা বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ রাশেদুল ইসলাম হন।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর এ্যাসাইনমেন্ট অফিসার শীলু রায় এবং তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটি নেতা এড. কামরুজ্জামান, অধ্যাপক হাসেম আলী ফকির, ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, কওছার আলী জমার্দ্দার, সরদার জাকির হোসেন, সাংবাদিক মোঃ মিজানুর রহমান, পানি কমিটি নেতা শেখ সেলিম আকতার স্বপন, অধ্যক্ষ আব্দুল মতলেব, অধ্যাপক রেজাউল করিম, মোঃ সফিকুল ইসলাম, আলাউদ্দীন জোয়ার্দার, আব্দুর রউফ বাবু, আঃ রাজ্জাক মলঙ্গী, সরদার রফিকুল ইসলাম, শিবপদ মল্লিক প্রমুখ।

পরবর্তীতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এনজিও পরিচালকের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ রাশেদুল ইসলাম।

এনজিও বিষয়ক ব্যুরোর এ্যাসাইনমেন্ট অফিসার শীলু রায়, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন ও উত্তরণ পরিচালক শহিদুল ইসলামসহ দক্ষিণাঞ্চলে কর্মরত বিভিন্ন এনজিও পরিচালক ও কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বড়বিস্তারিত পড়ুন

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখেবিস্তারিত পড়ুন

তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরসিআইপি প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কবিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ