শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো ছাত্রী

সাতক্ষীরার তালা উপজেলা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৫)।
তার বাড়ি তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামে।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের তথ্য পেয়ে ঘটনাস্থলে কনের বাড়িতে পাঠানো হয় জালালপুর ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার সরদার নাজমুল হোসেন, স্বপ্না ঘোষসহ অন্যান্য সদস্যদের। তারা গিয়ে দেখে শুক্রবার (২৮ জানুয়ারি) কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছে এবং ঔ কনের সাথে একই এলাকার আসমত ফকিরের ছেলে মিঠুন ফকিরের সঙ্গে বিয়ে হচ্ছে। এর আগে মিঠুনের অন্য একটি বিয়েও হয়েছিলো। এ সময় তাদেরকে বুঝিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে এবং মুচলেকা নেয়া হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উভয় পক্ষকে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাল্যবিবাহ বন্ধ করার বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার সর্বক্ষণ তাদেরকে মনিটরিং করে সহযোগিতা করেছেন।’

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

তালা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)বিস্তারিত পড়ুন

  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা