নড়াইলে নানা আয়োজনে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত


নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে ‘শেখ রাসেল দিবস-২০২২’ পালিত হয়েছে।
নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আ. লীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোস, জেলা আ. লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, মুক্তিযোদ্ধা কমান্ড, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সরকারি কর্মকর্তা কর্মচারি, সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ ও সামাজিক সংগঠন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর একটি র ্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটির প্রতিপাদ্য ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভিক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
দিবসটি পালন উপলক্ষে নড়াইল বঙ্গবন্ধু পরিষদ বিকেল ৪টায় রুপগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন


