মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাইবেকারে ফলাফল

বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে
বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল স্মৃতি ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট’র দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় ডিবি ইউনাইটেড হাই স্কুল ফুটবল মাঠে বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে দ্বিতীয়
দিনের খেলার উদ্বোধন করেন বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শেখ রাসেলে শিশুদের জন্য অনুকরণীয় আদর্শ। আমরা জানতে পেরেছি যে শেখ রাসেল তার টিফিন ও খেলার সামগ্রী তার বন্ধুদের সাথে ভাগাভাগি করত। এটি ভ্রাতৃত্ববোধের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন যা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে প্রয়োজন। আমরা আমাদের বাচ্চাদের শেখ রাসেল সম্পর্কে নিয়মিত বলবো যাতে তারা শেখ রাসেলের আদর্শ নিজেদের মধ্যে ধারণ
করতে পারে। শেখ রাসেল খুবই সাহসী একজন বালক ছিলো। কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে সত্য কথা বলার মতো সাহস তার মধ্যে ছিলো।
বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল স্মৃতি ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট’র আয়োজন করতে পেরে আমরা খুবই গর্ববোধ
করছি।” শহিদ শেখ রাসেল স্মৃতি ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট’র দ্বিতীয় দিনের খেলায় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ডিবি ইউনাইটেড হাই স্কুলের
বিদ্যোৎসাহী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মো. নূর ইসলাম, ডিবি ইউনাইটেড হাই স্কুলের সরকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা
আলহাজ্ব সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মৃত্যুঞ্জয় প্রমুখ।
বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে শহিদ শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর দ্বিতীয় দিনের খেলায় অংশ নেয় গাভা ফুটবল একাদশ বনাম
কুন্দুরিয়া ফুটবল একাদশ।
খেলায় টাইবেকারে কুন্দুরিয়া ফুটবল একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে গাভা ফুটবল একাদশ ফাইনালে পৌছে যায়। খেলার রেফারির দায়িত্ব পালন করেন একরামুজ্জামান জনি, সহকারি রেফারি ছিলেন ইসমাইল হোসেন ও তানজিরুল ইসলাম।
দ্বিতীয় দিনের খেলা হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক
উপভোগ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাই স্কুলের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা