বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভুল করে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ভারতের কাছে যৌথ তদন্ত চায় পাকিস্তান

ভারত ‘ভুল করে’ পাকিস্তানি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় যৌথ তদন্ত চেয়েছে ইসলামাবাদ। ইমরান খান প্রশাসনের দাবি, এ ঘটনায় ভারতের দেওয়া উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ যথেষ্ট নয়।

গেল বৃহস্পতিবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, ‘৯ মার্চ নিয়মিত মহড়ার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি ক্ষেপণাস্ত্র দুর্ঘটনাবশত ছোড়া হয়। ভারত সরকার ঘটনাটি গুরুত্বের সাথে দেখছে।

উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ’
ভারতের আরও জানায়, ‘তারা জানতে পেরেছে, ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের একটি এলাকায় গিয়ে পড়ে। ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক। তবে স্বস্তির বিষয় যে কোনো প্রাণহানি হয়নি।

ক্ষেপণাস্ত্র ছোড়ার ওই ঘটনায় গতকাল শনিবার বিস্তারিত বিবৃতি দিয়েছে ইসলামাবাদ। ওই বিবৃতিতে ভারতের কাছে কিছু প্রশ্নের উত্তর চেয়েছে ইমরানের প্রশাসন।

বিবৃতিতে বলা হয়, ‘ভারতের অভ্যন্তরীণ আদালত এ ঘটনার যে ব্যাখ্যা দিয়েছে, তা বিবেচনায় নিয়েছি আমরা। সেখানকার অভ্যন্তরীণ আদালতে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাদের এসব ব্যাখ্যা আমরা বিবেচনায় নিচ্ছি। ’

তবে বিবৃতিতে ভারতের কাছে কিছু প্রশ্নে উত্তর চেয়েছে পাকিস্তান

১. ভুলে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঠেকাতে কী ব্যবস্থা/পদ্ধতি মেনে চলা হয়, সুনির্দিষ্টভাবে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল; ভারতকে ব্যাখ্যা দিতে হবে।
২. পাকিস্তানের ভূখণ্ডে ছোড়া ক্ষেপণাস্ত্রটির ধরন ও বৈশিষ্ট্য জানাতে হবে।
৩. ক্ষেপণাস্ত্রের গতিপথ কী ছিল, কীভাবে তা পাকিস্তানে পড়ল, সে ব্যাখ্যাও দিতে হবে।
৪.নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চলার সময় কি ভারতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়?

পাকিস্তানের বিবৃতিতে আরও বলা হয়, পুরো ঘটনায় ইঙ্গিত মিলেছে যে কৌশলগত অস্ত্র পরিচালনার ক্ষেত্রে ভারতীয়দের অনেক ফাঁকফোকর ও প্রযুক্তিগত ঘাটতি রয়েছে।

পাকিস্তানের দাবি, এ ঘটনার নেপথ্য সত্যতা যথাযথভাবে বের করে আনতে যৌথ তদন্ত করতে হবে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলছে, অপর পক্ষ যদি কোনো ভুল ব্যাখ্যা দেয়, তাহলে পাল্টা জবাব দেওয়া হবে।

সূত্র: আল জাজিরা

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা