শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় নারী দিবস উপলক্ষে গ্রীন ম্যানের কুইজ প্রতিযোগিতা

সাতক্ষীরার তালায় গ্রীন ম্যানের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ মার্চ) সকালে তালার খলিলনগর ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় দেড় শতাধিক ছাত্রীর উপস্থিতিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও নারীদের অগ্রযাত্রায় করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। কুইজে প্রথম হয়েছেন শারমিন খাতুন, দ্বিতীয় হয়েছেন মোছাঃ লাবিবা ও তৃতীয় হয়েছেন রিক্তা আক্তার।

গ্রীন ম্যানের প্রতিষ্ঠাতা ইমরান রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা। এসময় উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দিপায়ন মÐল, বিদ্যালয়টির শিক্ষক মোঃ সালাউদ্দিন, মোঃ জিয়াউর রহমান, মোছাঃ লতিফা খাতুন, অখিল কুমার মÐল, মোঃ আকরাম হোসেন, মোঃ হায়দার আলী এবং গ্রীন ম্যান সংগঠনের সিনিয়র সদস্য সুজয় চক্রবর্ত্তী, রাজু ইসলাম প্রমূখ।

এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশের অগ্রযাত্রায় নারীদের ভূমিকা, বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় ও নারী অধিকার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তৃতা রাখেন।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

তালা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)বিস্তারিত পড়ুন

  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা