মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ, হত্যার অভিযোগ

মণিরামপুরে শারমিন খাতুন (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

শারমিন উপজেলার মধুপুর গ্রামের মাইক্রোবাস চালক রাজু আহমেদের স্ত্রী।
রাজু-শারমিন দম্পতির এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

শারমিনের মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে দাবি করেছেন তার শ্বশুর আলী আকবর। এই ঘটনায় তিনি বাদী হয়ে মণিরামপুর থানায় অপমৃত্যু মামলাও করেছেন।

কিন্তু শারমিনের বাবা একই উপজেলার পদ্মনাথপুর গ্রামের আব্দুস সালাম দাবি করেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

শারমিনের শ্বশুর আলী আকবর বলেন, ‘মঙ্গলবার সকালে আমার ছেলে রাজু ভাড়া নিয়ে ঢাকার উদ্দেশে বেরিয়ে পড়ে। এরপর আমরা স্বামী-স্ত্রী মধুপুর বাজারে যাই। সেখানে বসে খবর পাই শারমিন ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে।’

শারমিনের বাবা আব্দুস সালাম বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তিন-চার মাস ধরে জামাই রাজুর সাথে আমার দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের কারণে তারা আমার মেয়েকে মেরে ফেলেছে। সকালে এই ঘটনা ঘটলেও তারা আমাকে খবরটা জানায়নি। পরে এক আত্মীয়র মাধ্যমে বিকেলে আমি বিষয়টি জানতে পারি।’

মণিরামপুর থানার এসআই সাহাবুল আলম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শারমিন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছেন।

শারমিনের বাবার দাবির প্রসঙ্গে এসআই সাহাবুল বলেন, যে কোনো আত্মহত্যার পেছনে কোনো না কোনো কারণ তো থাকতেই পারে। তবে তার বাবা এই ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেননি। শারমিনের শ্বশুর আলী আকবর বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি