সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ ২০২৩ পেলেন কেয়া পায়েল’

স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখা একঝাঁক তারকাদের নিয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড-২০২৩’ এর সিজন তৃতীয় অনুষ্ঠান।

শুক্রবার রাতে রাজধানীর পর্যটন ভবনে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর উদ্যোগে ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল এর ইভেন্ট ব্যবস্থাপনায় ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্য এড. রুবিনা আক্তার মীরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা তুলে দেন।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির পরিচালক মীর শামস সান্তনু, ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারাল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম, আমানা ফুডের পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ।

অনুষ্ঠানের মূল কো-অর্ডিনেটর ও সঞ্চালনায় ছিলেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।

অনুষ্ঠান প্রসঙ্গে রুহিত সুমন বলেন, মিডিয়া ও সামাজিক অঙ্গনের গুণীদের নিয়ে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’-এ সহযোগিতাকারী সকল স্পন্সর, পার্টনার ও সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ময়ূরপঙ্খীর সামনের ইভেন্টগুলোতেও সবার সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষভাবে ধন্যবাদ জানাই সম্মানিত সকল অতিথি, শিল্পী, কলা-কুশলী, সাংবাদিক, গণমাধ্যম-কর্মী ও দর্শকদের যাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করেছে।

অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন: অভিনেত্রী রুনা খান, কেয়া পায়েল, চিত্রনায়িকা দিঘী, কোরিওগ্রাফার গৌতম সাহা, মডেল বারিশ হক, ক্রিকেটার জাহানারা আলম, ফ্যাশন ডিজাইনার মেজবা উল আলম সাজু, বিজ্ঞাপন নির্মাতা বাপি সাহা, নারী উদ্যোক্তা মরিয়ম নেছা ববি, কামরুন্নাহার মজুমদার নোভা, মারুফা হক মৌলি, নৃত্য শিল্পী ইভান শাহরিয়ার সোহাগ, ফ্লাই ফারুক, মোস্তফা তারেক হাদী, সানায়া চৌধুরী, আগার আকিক চৌধুরী, ফিটনেস মডেল নেহা রেজওয়ান, মেরিয়া ফারহিন রাহা, চিত্রনায়ক অনিক রহমান অভি, মিয়াম খুলদ হোসেন, ইসমত ফারজানা, রোখসানা ইয়াসমিন, প্রফেসর শাহরিয়ার পারভেজ, পারভিন আক্তার, ডাঃ রাইসুল হাসান, মোঃ তৌকির আহমেদ, খন্দকার আকিব, কামরান তালুকদার, সৈয়দ মাহরাব হোসেন, এস. এম মাহমুদ সারাফাত, স্বপন ডিনার।

চলচ্চিত্র, নাটক, সংগীত, নৃত্য, ফ্যাশন, রূপসজ্জা, বিজ্ঞাপন, খেলাধুলা, রাজনীতি, আইন-শৃঙ্খলা, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, শিক্ষা, রন্ধনসহ বিভিন্ন সেক্টরের তারকা বন্ধুদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়