মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৫০তম ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় ৫০তম আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০৩ সেপ্টেম্বর) সকালে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে ফুটবল খেলার উদ্বোধন করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা স্বদেশ কুমার মল্লিক, মহিলা ইউপি সদস্য নুরুন্নাহার, এশিয়া টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন, মাই টিভির জেলা প্রতিনিধি
ফয়জুল হক বাবু প্রমুখ।

সাতক্ষীরায় ৫০তম আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর খেলায় ফিকচার অনুযায়ী ডিবি ইউনাইটেড হাইস্কুল বনাম জি-ফুল বাড়িয়া দর্গা শরীফ আলিম মাদ্রাসার মধ্যে খেলার কথা থাকলেও জি-ফুল বাড়িয়া দর্গা শরীফ আলিম মাদ্রাসার খেলোয়াড়রা অনুপস্থিত থাকায় ডিবি
ইউনাইটেড হাইস্কুল দ্বিতীয় রাউন্ডে চলে যায়। অপর খেলায় ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসা বনাম গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এ্যান্ড কলেজ এর মধ্যকার খেলার কথা থাকলেও ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার খেলোয়াড়রা অনুপস্থিত থাকায় গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এ্যান্ড কলেজ দ্বিতীয় রাউন্ডে চলে যায় এবং অপর খেলায় গাভা মাধ্যমিক বিদ্যালয় বনাম জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার খেলার কথা থাকলেও গাভা মাধ্যমিক বিদ্যালয় খেলায়
অনুপস্থিত থাকায় জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয় নিয়ম অনুযায়ী দ্বিতীয় রাউন্ডে চলে যায়। অপর খেলায় গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এ্যান্ড কলেজকে ৩-২ গোলে হারিয়ে ডিবি ইউনাইটেড হাইস্কুল সেমিফাইনালে পৌছে গেছে।

খেলার ম্যাচ রেফারী ছিলেন হাবিবুর রহমান ও মনোরঞ্জন কুমার বিশ্বাস। মাঠ পরিচালনা করেন কনক কুমার মাঝি, কবিরুল ইসলাম সুজন ও মিজানুর রহমান। সোমবার ৪ সেপ্টেম্বর দ্বিতীয় দিনের খেলায় অংশ নেবে গোবরদাড়ি দাখিল মাদ্রাসা বনাম পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়, শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় বনাম ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আবুবক্কর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা বনাম মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়। সাতক্ষীরায় ৫০তম আন্ত: স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিত-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা