শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার মাটি অনেক উর্বর আমরা যা ফলায় তাই ফলে, জমি খালি রাখা যাবেনা- এমপি রবি

২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি
মৌসুমে বোরো ধানের হাইব্রিড (এস এল-৮এইচ) এবং উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

(৬ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির বাস্তবায়নে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ- জোহরা’র সভাপতিত্বে সার বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বিভিন্ন গবেষণার মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করছে। সাতক্ষীরার মাটি অনেক উর্বর। আমরা যা ফলায় তাই ভালো ফলে। সাতক্ষীরার ১ ইঞ্চি জমি খালি রাখা যাবেনা। কৃষকরা সম্মিলিতভাবে যদি চাষাবাদে মনোযোগ দেই তাহলে বাংলাদেশের একটি মানুষও
খাদ্যের অভাবে না খেয়ে থাকবেনা।

আনারা কৃষকরাই এই পবিত্র কাজটি করেন। সেকারণে জননেত্রী শেখ হাসিনা সরকার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা দিয়ে যাচ্ছে। চালের দাম ৭০/৮০ টাকা এটা অস্বীকার করার উপায় নেই। তার পরেও আপনারা কি বলতে পারেন কোন মানুষ না খেয়ে মারা গেছে। মহান আল্লাহর রহমত আছে আমাদের উপর। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা
সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর
রহমান, সদর উপজেলা পরিষদ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী ও সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, শিবপুর ইউপি চেয়ারম্যান এস.এম আবুল কালাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর’র জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ।

সদর উপজেলার ৩ হাজার জন খুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিঘা প্রতি ২ কেজি হাইব্রিড (এস এল-৮ এইচ/ ইস্পাহানী-৮) জাতের বীজ ধান ও ৩ হাজার ৮শ’জন ক্ষুদ্র ও প্রান্তিক বোরো চাষী প্রত্যেকে ০৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলা ও পৌর এলাকার মোট ৬ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, কৃষিবিদ ও কৃষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার অমল ব্যানার্জী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা