বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে নবান্ন উৎসব

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে নবান্নের পিঠা উৎসব পালিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার রূপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্রে এ উৎসব পালিত হয়। অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউলবিস্তারিত পড়ুন

শ্যামনগরে পদ্মাপুকুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মাপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে ২৭ নভেম্বর (বুধবার) বিকালে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের স্থানীয় মাঠে আয়োজিত এ সমাবেশে এলাকাবাসী, নেতাকর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইদ্রিস আলী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, “জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবংবিস্তারিত পড়ুন

নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি : উপদেষ্টা আসিফ মাহমুদ

উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন দায়িত্বে থেকে যারা নির্বাচনে অংশ নেবেন, নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই তিনিসহ সবাই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে ১১ জেলার ৪৪ উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। আগামী মাসে তফসিল হবে, কবে নাগাদ আপনি পদত্যাগ করছেন- এ বিষয়ে জানতেবিস্তারিত পড়ুন

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত : ইসি সচিব

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে বা কীভাবে মোতায়েন হবে, সে বিষয়ে এখনো আলোচনা হয়নি। তিনি বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, চেকপোস্ট এবং সেন্ট্রাল রিজার্ভ-বিস্তারিত পড়ুন

দ্বিতীয় ধাপে আরো ১৫৮ ইউএনওকে বদলি

দ্বিতীয় ধাপে দেশের ৮ বিভাগের ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একযোগে বদলি করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৬ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন ইউএনও নিয়োগের পরিপ্রেক্ষিতে আগের ইউএনওদের বদলি করা হয়েছে। এর আগে, বুধবার দেশের আট বিভাগের ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বদলি করা ইউএনওরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলবিস্তারিত পড়ুন

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। এদিকে ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০বিস্তারিত পড়ুন

সিসিইউতে বেগম খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। এ সময় দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন তিনি। এর আগে রোববার (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানেরবিস্তারিত পড়ুন

ঠিকানা বিভ্রাটে ৭ দেশে পোস্টাল ভোটের নিবন্ধন স্থগিত করলো ইসি

ভোটারদের পক্ষ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ার কারণে মধ্যপ্রাচ্যসহ সাতটি গুরুত্বপূর্ণ দেশে সাময়িকভাবে নিবন্ধন কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেমের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালিম আহমাদ এ তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের ঠিকানার ত্রুটির কারণে আপাতত সাতটি দেশে নিবন্ধন স্থগিত রাখা হয়েছে। দেশগুলো হলো—বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরববিস্তারিত পড়ুন

ভোটকেন্দ্রের নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা থাকবে : ইসি সচিব

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য তিন স্তরের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, চেকপোস্ট এবং সেন্ট্রাল রিজার্ভ- এই তিন ভাগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। প্রথম দিন থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনিবিস্তারিত পড়ুন

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের করা তিন মামলায় ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টা ২৩ মিনিটে ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এজলাসে আসেন। এরপর তিনি দুদকের করা পৃথক তিন মামলায় এ রায় ঘোষণা করেন। মামলাগুলোতে শেখ হাসিনা, জয় ও পুতুলসহ আসামি রয়েছেন ২৩ জন। গত ২৩ নভেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্যবিস্তারিত পড়ুন