বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
১৩৬ পুলিশ পরিদর্শকের বদলি

বাংলাদেশ পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার ১৩৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি আওলাদ হোসেন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিষয়টি জানা গেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, পরিদর্শক পদমর্যাদার এই ১৩৬ কর্মকর্তাকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম রেঞ্জ ও মেট্রোপলিটনে বদলি করা হয়েছে। বদলি হওয়া পুলিশ সদস্যদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদানের কথাও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। তালিকাবিস্তারিত পড়ুন
শেখ হাসিনার পক্ষে আদালতে না লড়ার ঘোষণা আইনজীবী জেড আই খান পান্নার

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে না লড়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। জেড আই খান পান্না বলেন, ‘যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিওবার্তার মাধ্যমে বিষয়টি জানালাম।’ ‘রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে, তার ফরমাল চিঠি এখনোবিস্তারিত পড়ুন
প্রেমের সম্পর্ক করে নগ্ন ভিডিও ধারণ, অতঃপর…

প্রথমে প্রেমের সম্পর্ক, এরপর নগ্ন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে করতেন অর্থ আত্মসাৎ। এই চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। এতে বলা হয়, বুধবার (২৬ নভেম্বর) রাতে অ্যান্টি টেররিজম ইউনিট রংপুর মহানগরের কোতোয়ালি থানাধীন কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তারা নারী ছদ্মবেশে প্রেমের সম্পর্ক স্থাপনের মাধ্যমে নগ্ন ছবি-ভিডিও ধারণ করেবিস্তারিত পড়ুন
এরশাদ ও হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই : রিজভী

হুসেইন মুহাম্মদ এরশাদে চরিত্র ও শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শহীদ ডা. শামসুল আলম মিলনের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এরশাদ ও শেখ হাসিনার চরিত্র নিয়ে রুহুল কবির রিজভী বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদে চরিত্র ও শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই বলেই তারাবিস্তারিত পড়ুন
৮ ইসলামী দলের মহাসমাবেশ বাস্তবায়নে সাতক্ষীরা জামায়াতের প্রস্তুতি সভা

৮ ইসলামী দলের মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা সদর জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১ ডিসেম্বর সমমনা ইসলামী ৮ দলের খুলনায় মহা সমাবেশ উপলক্ষে সাতক্ষীরা সদর জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরে আলআমীন ট্রাস্ট কাজী শামসুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগের জনশক্তিদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা ৮ দলের স্মরণ কালের মহাসমাবেশ করতে যাচ্ছে দলগুলো। মহাসমাবেশেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কোমরপুরে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

রুহুল কুদ্দুস, ধুলিহর (সাতক্ষীরা): সাতক্ষীরার কোমরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে কোমরপুর যুব সংঘের আয়োজনে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কোমরপুর যুব সংঘের সভাপতি মাস্টার সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার সহকারী সেক্রেটারী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলার নবনির্বাচিত সাধারন সম্পাদক প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

উন্নয়ন সংগঠন স্বদেশ এর আয়োজনে সদর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বদেশ সংস্থার বাস্তবায়নে”আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে EngageNow প্রকল্পটি বাস্তবায়ন করছে।” এরই ধারাবাহিকতায় ২৭ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১১. টায় সাতক্ষীরা উপজেলা ডিজিটাল হলরুমে সদর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায়বিস্তারিত পড়ুন
প্রবাসীরা যেকোনো সময় অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন: ইসি

জাতীয় নির্বাচনে ভোট দিতে আগ্রহী প্রবাসীরা এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই যেকোনো সময় অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এদিকে রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (২৯ নভেম্বর) মক ভোটিং বা পরীক্ষামূলক ভোটের আয়োজন করেছে ইসি। মঙ্গলবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিববিস্তারিত পড়ুন
‘শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেওয়া চিঠি পরীক্ষা করে দেখছে ভারত। বিচারিক ও অভ্যন্তরীণ আইনিপ্রক্রিয়ার অংশ হিসেবে বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানায় দেশটি। বুধবার (২৬ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল রাজধানী নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি (চিঠি) পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতাসহ বাংলাদেশেরবিস্তারিত পড়ুন
১৬৬ উপজেলায় নতুন ইউএনও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের (ডিসি) পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল এনেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইউএনওদের ৮টি প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর,বিস্তারিত পড়ুন

