নভেম্বর, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা সরকারি কলেজ চ্যাম্পিয়ান

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৩ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি বিপুল সিকদার। এসময় উপস্থিতবিস্তারিত পড়ুন
বিরল শাক–লতার ব্যতিক্রমী মেলায় উপকূলের তারকাদের মিলনমেলা

শরীফুল্লাহ কায়সার সুমন: উপকূলের লোনা জল, ঘূর্ণিঝড় আর পরিবেশঝুঁকিতে হারিয়ে যেতে বসেছে বহু দেশজ শাক–লতা ও ভেষজ উদ্ভিদ। সেই হারানো সবুজ ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চন্ডিপুরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী শাক–লতা ও ভেষজ মেলা। বারসিকের আয়োজনে চন্ডিপুর দুর্গামন্দির মাঠে অনুষ্ঠিত এ মেলায় এক মঞ্চে স্থান পেয়েছে ১৩১ প্রজাতির বিরল, বিলুপ্তপ্রায় ও অচাষকৃত শাক–লতা–পাতা যা উপকূলের মানুষের ঐতিহ্য, চিকিৎসাজ্ঞান ও খাদ্যসংস্কৃতির এক মূল্যবান দলিল হয়ে উঠেছে। সকাল থেকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ

নিজস্ব প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরীর জন্য ইহকাল ও পরকালের পার্থিব জীবন গঠনের জন্য বিভিন্ন বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের আয়োজনে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মাওলানা মহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বই বিতরণ করেন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন
দেবহাটায় মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস, মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে ও পরিচালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল বারি মোল্যা,বিস্তারিত পড়ুন
দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে নবান্ন উৎসব

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে নবান্নের পিঠা উৎসব পালিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার রূপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্রে এ উৎসব পালিত হয়। অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউলবিস্তারিত পড়ুন
শ্যামনগরে পদ্মাপুকুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মাপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে ২৭ নভেম্বর (বুধবার) বিকালে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের স্থানীয় মাঠে আয়োজিত এ সমাবেশে এলাকাবাসী, নেতাকর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইদ্রিস আলী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, “জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা এবংবিস্তারিত পড়ুন
নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছি : উপদেষ্টা আসিফ মাহমুদ

উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন দায়িত্বে থেকে যারা নির্বাচনে অংশ নেবেন, নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই তিনিসহ সবাই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে ১১ জেলার ৪৪ উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। আগামী মাসে তফসিল হবে, কবে নাগাদ আপনি পদত্যাগ করছেন- এ বিষয়ে জানতেবিস্তারিত পড়ুন
২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত : ইসি সচিব

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে বা কীভাবে মোতায়েন হবে, সে বিষয়ে এখনো আলোচনা হয়নি। তিনি বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, চেকপোস্ট এবং সেন্ট্রাল রিজার্ভ-বিস্তারিত পড়ুন
দ্বিতীয় ধাপে আরো ১৫৮ ইউএনওকে বদলি

দ্বিতীয় ধাপে দেশের ৮ বিভাগের ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একযোগে বদলি করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৬ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন ইউএনও নিয়োগের পরিপ্রেক্ষিতে আগের ইউএনওদের বদলি করা হয়েছে। এর আগে, বুধবার দেশের আট বিভাগের ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বদলি করা ইউএনওরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলবিস্তারিত পড়ুন
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। এদিকে ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০বিস্তারিত পড়ুন

