বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নভেম্বর, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

উন্নয়ন সংগঠন স্বদেশ এর আয়োজনে সদর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বদেশ সংস্থার বাস্তবায়নে”আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে EngageNow প্রকল্পটি বাস্তবায়ন করছে।” এরই ধারাবাহিকতায় ২৭ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১১. টায় সাতক্ষীরা উপজেলা ডিজিটাল হলরুমে সদর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায়বিস্তারিত পড়ুন

প্রবাসীরা যেকোনো সময় অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন: ইসি

জাতীয় নির্বাচনে ভোট দিতে আগ্রহী প্রবাসীরা এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই যেকোনো সময় অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে এই ব্যবস্থা চালু করা হয়েছে। এদিকে রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (২৯ নভেম্বর) মক ভোটিং বা পরীক্ষামূলক ভোটের আয়োজন করেছে ইসি। মঙ্গলবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিববিস্তারিত পড়ুন

‘শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেওয়া চিঠি পরীক্ষা করে দেখছে ভারত। বিচারিক ও অভ্যন্তরীণ আইনিপ্রক্রিয়ার অংশ হিসেবে বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানায় দেশটি। বুধবার (২৬ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল রাজধানী নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি (চিঠি) পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতাসহ বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

১৬৬ উপজেলায় নতুন ইউএনও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের (ডিসি) পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল এনেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইউএনওদের ৮টি প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‌‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর,বিস্তারিত পড়ুন

নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু অধিকার অগ্রাধিকার দাবিতে খুলনায় সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু বিশেষ করে কন্যাশিশুদের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে খুলনায় বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে খুলনা সিএসএস আভা সেন্টারে কোয়ালিশন ফর এডভ্যান্সিং ইক্যুয়ালিটি অ্যান্ড জাস্টিস-এর উদ্যোগে ও ওয়াটারএইড বাংলাদেশ-এর সহায়তায় সহযোগী সংস্থা রূপান্তর এ সংলাপ আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-এর প্রতিনিধি এ্যাড. ফাতেমা খন্দকারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী। এবারের প্রতিপাদ্য ছিল “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি”। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ। বিশেষবিস্তারিত পড়ুন

আশাশুনির প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা কাজী আলাউদ্দিনের

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৩ লক্ষ টাকার শহীদ জিয়া স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। বুধবার বিকেলে আশাশুনি উপজেলার শহীদ জিয়া স্মৃতি ফুটবল মাঠে রাজাপুর মধ্যম একসরা যুব সংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য এবং সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিন। ফাইনাল খেলায়বিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা

কলারোয়া প্রতিনিধি: উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বুধবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার(রুটিন দায়িত্ব) রিয়াজউদ্দিনের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাস্তবায়ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত প্রহণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব এসএম এনামুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম আব্দুল্লাহ আল মামুন,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নাছিম ফারুক খান মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরার সাবেক জেলা কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আগে দেয়া বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার পর তাঁর প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, নাছিম ফারুক খান মিঠুর আবেদন পর্যালোচনা শেষে দলীয়বিস্তারিত পড়ুন

শার্শায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ওসমান গনি, বেনাপোল: যশোরের শার্শায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিয়াজ মাখদুম। এর আগে “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি ” এই স্লোগান দিয়ে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা এর সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলাবিস্তারিত পড়ুন