নভেম্বর, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় জেলা কাবাডি রেফারিজ এসোসিয়েশনের কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা কাবাডি রেফারিজ এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী মতবিনিময় সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে জেলা পুলিশ সুপারকে সভাপতি এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদককে সিনিয়র সহ-সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম খান, মো. আবু মুছা গাজী, সাধারণ সম্পাদক মো.বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরানারি হাসপাতালের আয়োজনে জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এফ এম মান্নান কবীর এর সভাপতিত্বে প্রাণিসম্পদ ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান, সদর উপজেলা নির্বাহী অফিসারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বি*ষ দিয়ে প্রায় ২০০ বক্স মৌমাছি হ*ত্যা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে বিষ প্রয়োগ করে প্রায় ২০০ বক্স মৌমাছি হত্যার ঘটনা ঘটেছে। এতে হতাশায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত মৌচাষি ওসমান আলী। জানা গেছে, দফার আম বাগানে এবছর ২১০টি মৌমাছির বক্স স্থাপন করেন ওই উদ্যোক্তা। বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে কে বা কারা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে ১৮০টিরও বেশি বাক্সের মৌমাছি মেরে ফেলে। এতে কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতির পাশাপাশি ভবিষ্যতের মধু উৎপাদনও মারাত্মকভাবে ব্যাহত হবে বলে জানান তিনি।বিস্তারিত পড়ুন
তালায় প্রাণিসম্পদ সপ্তাহে প্রযুক্তিনির্ভর গরু খামার স্টলে দর্শনার্থীদের ঢল

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীস্থলের বিভিন্ন স্টলের মধ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর গরুর খামার স্টলে ছিল উপচে পড়া ভিড়। প্রযুক্তিনির্ভর গরু পালন পদ্ধতি, স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন উৎপাদন সম্পর্কে জানতে দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বুধবার (২৬ নভেম্বর) তালা শিল্পকলা একাডেমী চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সরেজমিনে দেখা যায়, প্রদর্শনীস্থলে টিন দিয়ে তৈরিবিস্তারিত পড়ুন
তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী : র্যালি ও সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তালা শিল্পকলা একাডেমী চত্বর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ভেটেরিনারি উন্নয়ন প্রকল্প (ARVDP), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের সূচনা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার শ্যামনগরে নতুন সার নীতিমালা বাতিলের দাবি খুচরা ডিলারদের

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: নতুন সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের ফলে খুচরা সার ডিলারদের লাইসেন্স বাতিলের আশঙ্কায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় কর্মরত ডিলারদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুচরা সার ডিলার লাইসেন্সধারীরা উপজেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ আশঙ্কা প্রকাশ করেন। ডিলাররা জানান, ২০০৯ সালের সার নীতিমালার আওতায় দীর্ঘদিন সৎ, দক্ষ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তারা। নতুন নীতিমালা কার্যকর হলে সারা দেশের প্রায় ৪৫ হাজারবিস্তারিত পড়ুন
শ্যামনগরের আটুলিয়ায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৩টায় নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান। সভাটি শুরু হওয়ার আগেই সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ মাদ্রাসা মাঠে সমবেত হন। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমাগম বাড়তে থাকে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসন্ন জাতীয় সংসদবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে সাতক্ষীরা শহরের কাটিয়া টাউন বাজার, আমতলা মোড়সহ বিভিন্ন এলাকার স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করে নির্বাচনী লিফলেট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নারীর অধিকার ও মানবাধিকার বিষয়ক উঠান বৈঠক

প্রেস বিজ্ঞপ্তি: স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে EngageNow প্রকল্পটি বাস্তবায়ন করছে।” এরই ধারাবাহিকতায় ২৬ নভেম্বর ২০২৫ বিকাল ৪টায় সাতক্ষীরার আগরদাড়ি কুখরালী পুর্ব পাড়া ও পশ্চিম পাড়া গ্রামে নারীর অধিকার ও মানবাধিকার বিষয়ক তৃণমূল পর্যায়ে নারীরের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার, নারীর অধিকার ও এলাকার বর্তমান মানবাধিকার শিশু বিবাহ প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ এবংবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মিডিয়া অ্যাডভোকেসি সভা: জলবায়ু পরিবর্তনে সামাজিক সুরক্ষার গুরুত্বারোপ

সাতক্ষীরায় জলবায়ু-পরিবর্তন এবং অভ্যন্তরীণ অভিবাসীদের সামাজিক সুরক্ষা ব্যবস্থা একীভূত করার জন্য এক মিডিয়া অ্যাডভোকেসি সভা বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় শহরের অদূরে তালতলা এলাকায় সোনার বাংলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস খুলনা অঞ্চলের ডিআরআর এবং সিসিএ প্রকল্পের আওতায় এই অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে ও কারিতাস খুলনা অঞ্চলের ডিআরআর প্রকল্পের সমন্বয়কারি মোঃ ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলাবিস্তারিত পড়ুন

