বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মিডিয়া অ্যাডভোকেসি সভা: জলবায়ু পরিবর্তনে সামাজিক সুরক্ষার গুরুত্বারোপ

সাতক্ষীরায় জলবায়ু-পরিবর্তন এবং অভ্যন্তরীণ অভিবাসীদের সামাজিক সুরক্ষা ব্যবস্থা একীভূত করার জন্য এক মিডিয়া অ্যাডভোকেসি সভা বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় শহরের অদূরে তালতলা এলাকায় সোনার বাংলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস খুলনা অঞ্চলের ডিআরআর এবং সিসিএ প্রকল্পের আওতায় এই অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে ও কারিতাস খুলনা অঞ্চলের ডিআরআর প্রকল্পের সমন্বয়কারি মোঃ ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।

সভায় মুল বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন, কুয়েটের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, কারিতাস কর্মকর্তা কামাল হোসেন।

মুক্ত আলোচনায় অংশ নেন, রুহুল কুদ্দুস, মোস্তাফিজুর রহমান উজ্বল, ফারুক মাহবুবুর রহমান, মোঃ আবু সাইদ বিশ্বাস, আক্তারুজজামান বাচ্চু, মুহাঃ জিললুর রহমান, গোলাম সরোয়ার, এসএম রিজাউল করিম, আমিরুজ্জামান বাবু, ইব্রাহিম খলিল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড়, বন্যা এবং লবণাক্ততা বৃদ্ধির মতো পুনরাবৃত্তিমূলক দুর্যোগের শিকার। এসব বিপর্যয়ে হাজার হাজার মানুষকে নগর বস্তিতে পাড়ি দিতে বাধ্য করছে, যেখানে তারা নতুন আর্ত্মসামাজিক সংকটে পড়ছে এবং প্রয়োজনীয় নথিপত্রের অভাব ও অনিরাপদ বাসস্থানের কারণে সামাজিক সুরক্ষার আওতার বাইরে থেকে যাচ্ছে।

তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এখন একটি দৃশ্যমান বাস্তবতা। এই জনগোষ্ঠীকে জাতীয় সামাজিক সুরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা সময়ের দাবি। সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তুলতে পারি। এক্ষেত্রে কারিতাসের মতো মাঠভিত্তিক সংস্থার গবেষণা ও সুপারিশ ভবিষ্যতের নীতি প্রনয়ণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, বর্তমান সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো মূলত স্থায়ী জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত এবং এগুলো ভ্রাম্যমাণ বা বাস্তুুচ্যুত জনগোষ্ঠীর বিশেষ চাহিদা মেটাতে অপ্রতুল। তারা উদ্ভাবনী, অভিঘাত সহনশীল এবং নীতিগতভাবে সমন্বিত ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

তারা অভ্যন্তরীন অভিবাসীদের জন্য সামাজিক সুরক্ষা, তাদের কর্মসংস্থানসৃষ্টি, গৃহহীনদের বাসস্থানের সুবিধা নিশ্চিত করা সহ টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন