ফেব্রুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ায় ইফতারপণ্যের দাম বৃদ্ধির প্রতিযোগিতায় ধরাশায়ী ক্রেতারা

৫টাকার লেবুর দাম এখন ২০ থেকে ৩০টাকা, ২০টাকার শসা পৌছেঁছে ১২০ থেকে ১৫০টাকায়। পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রির দাম এখন আকাশছোঁয়া। রমজান মাসে যখন ইবাদতের প্রতিযোগিতা চলে ঠিক তখন সাতক্ষীরার কলারোয়ায় নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। রোজা শুরু থেকেই উপজেলাজুড়ে পণ্যের বাজারে এমন আগুনে দিশেহারা সাধারণ মানুষেরা। উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোন পদক্ষেপ না নেওয়ায় ইফতার সামগ্রি পণ্যের এরূপ দাম বৃদ্ধির করেছে অসাধু ব্যবসায়ীরা। উপজেলা সদরের বাজারসহ বিভিন্ন ইউনিয়নেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় শহীদ মাগফিরাত কামনায় খতমে কোরআন সম্পন্ন হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে ইসলামিক ফাউন্ডেশন ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর। দিবসটির তাৎপর্য তুলে ধরে তিনি তাঁর বক্তব্যে মাতৃভাষার মর্যাদা রক্ষা, বাংলা সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা এবং নৈতিক শিক্ষার প্রসারেবিস্তারিত পড়ুন
ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী দেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। তবে এ সম্মানী কত টাকা তা এখনো নির্ধারণ করেনি সরকার। ঈদের আগেই কয়েকটি এলাকায় এ কার্যক্রম শুরু করবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে তার উপদেষ্টা মাহদী আমিন এসব কথা জানান। এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে পাশে রেখে মাহদী জানান, নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিলবিস্তারিত পড়ুন
কার্যালয়ের পুরোনো কর্মচারীদের ডেকে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর সরকার গঠন করেছে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয়ে অফিস করছেন তিনি। সেখানে গিয়ে পুরোনো কর্মীদের ডেকে তাদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘১৯ বছরে আগে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়কার কর্মচারীদের কয়েকজনকে দেখেবিস্তারিত পড়ুন
সাবেক সমন্বয়ক মাহদীর সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল, জানা গেল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের সঙ্গে ভারতের রাজধানী দিল্লিতে ঠিক কী হয়েছিল, তা নিয়ে সামাজিক মাধ্যমে গত কদিন ধরেই নানা আলোচনা চলেছে। মাহদী হাসান বাংলাদেশে ফিরেছেন বুধবার বিকালে। মাস খানেক আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর কারণে তাকে নিয়ে আলোচনা তৈরি হয়। ওই ভিডিওতে দেখা যায়, শায়েস্তাগঞ্জ থানায় বসে প্রকাশ্যেই মাহদী হাসান ওসি আবুল কালামকে হুমকি দিচ্ছেন এই বলে যে, তারা বানিয়াচংবিস্তারিত পড়ুন
প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এদিন সরকারি ছুটি থাকলেও প্রশাসনের গতিশীলতা আনয়নের লক্ষ্যে গত বৃহস্পতিবারের আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী অফিস করার সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুরবিস্তারিত পড়ুন
প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন আমির

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবারের মতো ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে ১১-দলীয় জোটের সংসদ সদস্যদের নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। যারা একসময় শহীদদের শ্রদ্ধায় ফুল দেওয়াকে ইসলাম পরিপন্থি বলত, তারাই কেন ফুল দিলেন—এমন প্রশ্নের ব্যাখায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রাচারের অংশ হিসেবে এ কর্মসূচি পালনবিস্তারিত পড়ুন
মাতৃভাষা দিবসে বাংলায় কথা বলে শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের মানুষকে বাংলা ভাষায় কথা বলে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) ‘মার্কিন দূতাবাস, ঢাকা’র অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই বিশেষ শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তার বার্তায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘সবাইকে জানাই মহান একুশের শুভেচ্ছা। গভীর শ্রদ্ধা জানাই ভাষা শহীদদের। ভাষা আমাদের সংস্কৃতির পরিচয়।’ তিনি আরও উল্লেখ করেন, একুশেবিস্তারিত পড়ুন
শহীদ মিনারে সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড়, ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনার এলাকায় মানুষের ঢল নামে। এর আগে দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়েবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত

পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি মনিটরিং এর উদ্দেশ্যে সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিল হোসেন তামিম এর নেতৃত্বে সদরের আবাদের হাট ও ঝাউডাঙ্গা বাজারে ফলের দোকান ও গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দোকানে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষিত না থাকা ও অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় চারটি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্রেতা, বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলকে পণ্য ক্রয়-বিক্রয়ের বিষয়েবিস্তারিত পড়ুন

