ফেব্রুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরাতে শিশু গৃহকর্মী নির্যাতন : জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন

সাতক্ষীরাতে শিশু গৃহকর্মী মোহনার নির্যাতন : বিমানের এমডি শফিকুর রহমান ও তার স্ত্রীর বিচার ও জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।“ শিশু শ্রম – শিশু নির্যাতন বন্ধ করার দাবি। উন্নয়ন সংগঠন স্বদেশ ও আইন ওসালিশ কেন্দ্র-আসক ঢাকা এর আয়োজনে জিএফএ কনসালটিং গ্রুপ জিএমবি এইচ-এর আর্থিক সহায়তায় নাগরিকতা প্রকল্প এবং বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা,এইচআরডিএফ, সিএসও এইচ আরডি কোয়ালিশন, সাতক্ষীরা, সিএও নেটওর্য়াক সাতক্ষীরা, মানবাধিকার আইনজীবি ফোরাম সাতক্ষীরা, ইয়ুথ র্গালস গ্রুপ,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা এসএসসি’৯৩ ব্যাচের চড়ুইভাতী অনুষ্ঠিত

সাতক্ষীরা এসএসসি ’৯৩ ব্যাচের উদ্যোগে “চড়ুইভাতী–২০২৬”ছোট পরিসরে মিলনমেলা অনুষ্ঠান শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সাতক্ষীরা বাইপাস এলাকার মনপুরা রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১০০ জন বন্ধুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় স্মৃতিচারণ, বন্ধুত্ব ও আনন্দের মিলনমেলায়। অনুষ্ঠানসূচি অনুযায়ী সকাল ১১টায় প্রথম পর্বের কপি সরবরাহের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর নামাজের বিরতি দেওয়া হয়। দুপুর ২টা ১৫ মিনিট থেকে অংশগ্রহণকারী বন্ধুদের মাঝে মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়। বিকাল সাড়ে ৩টায় পূর্ববর্তীবিস্তারিত পড়ুন
জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়। কারণ এই দেশের প্রকৃত মালিক জনগণ। জনগণের সহযোগিতা ছাড়া কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। তবে এবার সেই হারানো অধিকার প্রয়োগেরবিস্তারিত পড়ুন
নির্বাচনের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির

নির্বাচনের আগে ভোটারদের দেখলেই অনেকে বলে আপনাকে আমার ভাইয়ের মতো লাগে। এরপর নির্বাচন যখন চলে যায় তখন ভাই তো দূরের কথা একটু শালার মর্যাদাও দেয় না-এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘জীবন দিয়ে যারা এ দেশকে আমাদের উপহার দিয়ে গেছেন তাদের আকাঙ্ক্ষা ৫৪ বছরেও পূরণ হয়নি। বসন্তের সুবাতাস গ্রহণে অনেকেবিস্তারিত পড়ুন
জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন: রয়টার্সকে তারেক রহমান

জনগণের সমর্থন ও গ্রহণযোগ্যতা থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানদেরও দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হওয়ার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কে রাজনীতি করবে—সে সিদ্ধান্ত শেষ পর্যন্ত জনগণই নেবে। শুক্রবার রয়টার্সের এক সাক্ষাৎকারে শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কি না—এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করারবিস্তারিত পড়ুন
একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের দ্বারা ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন
মিয়ানমার সীমান্তে গু*লিবিদ্ধ শিশু হুজাইফা আর নেই

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের সেই শিশু হুজাইফা আফনান (১২) আর নেই। দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তিনি মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুটির চাচা শওকত আলী। তিনি জানান, হুজাইফার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে এবং তিনিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মটর গাড়ী প্রতীকের এমপি প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী সমাবেশ ও মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-০২ আসনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক ইদ্রিস আলীর মোটর গাড়ি মার্কার নির্বাচনী সমাবেশ এবং মিছিলে বক্তৃতা করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য রফিকুল হক খোকন, বাংলাদেশ জাতীয় কেন্দ্রীয় কমিটিরবিস্তারিত পড়ুন
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, ৩৭ হাজার কোটি টাকার চুক্তি হারানোর শঙ্কায় আইসিসি!

নাটকীয়তা ও বিতর্কের মধ্যে দিয়ে পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। বৈশ্বিক এই আসরে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সরকারের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন কঠিন সিদ্ধান্তে বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টেই মুখোমুখি হয় এই দুই দল। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের খেলা দেখতে মুখিয়ে থাকে পুরো ক্রিকেট বিশ্ব। বৈশ্বিক টুর্নামেন্টেরবিস্তারিত পড়ুন
টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে : জামায়াত আমির

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ক্রিকেটপ্রেমীদের আবেগের মূল্যায়ন করে ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, ‘প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকত টিভি স্ক্রিনে। সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠেরবিস্তারিত পড়ুন

