শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

১২ তারিখের নির্বাচন ফ্যাসিবাদকে কবরস্থ করার নির্বাচন : হাসনাত আব্দুল্লাহ

এই নির্বাচন আধিপত্যবাদ থেকে মুক্তির নির্বাচন, রাষ্ট্রগঠনের নির্বাচন এবং ফ্যাসিবাদকে কবরস্থ করার নির্বাচন। আগামী ১২ তারিখ সকাল সাড়ে ৭টা থেকে সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে। সেদিনই যশোরবাসী নিজেদের বিজয় নিশ্চিত করবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) যশোর শহরের প্রাণকেন্দ্র ভৈরব চত্বরে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। হাসনাতবিস্তারিত পড়ুন

শুক্রবার সংঘর্ষে আহত ১৬ পুলিশ সদস্য: ডিএমপি কমিশনার

শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত ও বিচারের দাবিতে আন্দোলনরত নেতাকর্মী ও নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে শুক্রবার পুলিশের সংঘর্ষের ঘটনায় অন্তত আহত হয়েছেন ১৬ জন পুলিশ সদস্য। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আহতের বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে। ডিএমপি কমিশনার জানান, সংঘর্ষে ডিএমপির বিভিন্ন ইউনিটের অন্তত আহত হয়েছেন ১৬ জন পুলিশ সদস্য। আহতদের মধ্যে রয়েছেন একজন অতিরিক্ত ডিআইজি, একজন পরিদর্শক, একজন সার্জেন্ট ও একাধিকবিস্তারিত পড়ুন

যুক্তরাজ্যের ভিসা নিয়ে হাইকমিশনের নতুন বার্তা

যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশীদের নতুন বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। শ‌নিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তাতে এই তথ্য জানিয়েছে কমিশন। এতে বলা হয়েছে, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা এখন ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন ব্যবস্থায় চলবে ভিসা কার্যক্রম। সুতরাং যাদের ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন, তারা শুধু ই-ভিসা পাবে। পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা ব্যবহৃত হবে। বিস্তারিত জানতে www.gov.uk/eVisa— এই ওয়েবসাইট ভিজিট করতে ব‌লে‌ছে হাইকমিশন।

ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জুবাইদা রহমান

রাজধানীর ভাষানটেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শনিবার ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ভাষানটেক এলাকায় উপস্থিত হন ডা. জুবাইদা রহমান। সেখানে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেন, যাতে করে তারা তাৎক্ষণিকভাবে চালিয়ে নিতে পারেন দৈনন্দিন জীবন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহু পরিবারের সদস্যরা তাদের বসতঘর, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে পড়েছেন চরম দুর্ভোগে। উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য সেবার বিষয়টিকেওবিস্তারিত পড়ুন

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থন্বেষী মহল। তারা বলেন, দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। হ্যাঁ; কোন ইনসাফ! দাঁড়িপাল্লার পাল্লা দুইটা। এক পাল্লায় দেখি গোপনে আমেরিকা, অন্য পাল্লায় দেখি গোপনে ভারত। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, আমরাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দাঁড়িপাল্লা ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ১১ দলীয় জোটের গণসংযোগ

কলারোয়ায় দাঁড়িপাল্লা ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ১১ দলীয় জোটের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগকালে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়াবিস্তারিত পড়ুন

তালায় মা ও ছেলেকে মারধর, তিন লাখ টাকা ছিনতা*ই

সাতক্ষীরার তালায় মোটরসাইকেল থামিয়ে মা ও ছেলেকে মারধর করে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত মা মমেনা বেগম ও তার ছেলে শেখ আনারুল ইসলাম বাবু তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, জেঠুয়া গ্রামের মৃত শেখ গিয়াস উদ্দিনের ছেলে শেখ আনারুল ইসলাম বাবু তার মা মমেনা বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়িবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ১৪টি এয়ারগা*ন, ২৫ বক্স গু*লিসহ এয়ারগা*নের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

গাজী হাবিব, সাতক্ষীরা: চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধপথে নিয়ে আসা ১৪টি এয়ারগান, ২৫ বক্স গুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের সীমান্তবর্তী গোলখালির একটি চিংড়ি ঘেরে পুঁতে রাখা এসব জিনিস উদ্ধার করে কৈখালি রিভারিয়ান বর্ডার গার্ডের সদস্যরা। তবে এ সময় কোন চোরাচালানিকে আটক করতে পারেনি প্রশাসন। নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুর রহমান শুক্রবার সকাল ১১টায়বিস্তারিত পড়ুন

শাড়ি-কম্বল-থ্রিপিস-বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিব

সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালীতে বিএনপির এক নির্বাচনী জনসভায় শাড়ি, কম্বল, থ্রি পিস, লুঙ্গি ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টার অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। শুক্রবার বিকেলে বামনখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে যুগিখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কেউ কেউ অর্থ ও বিভিন্ন উপহার দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নির্বাচনী শোডাউন

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত শোডাউনে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সহ-সম্পাদক এড. জুলফিকার আলম (সিমুল)। এতে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, এড. কারুজ্জামান ভুট্টো, মাসুম বিল্লাহ, শাহিন, কামরুল ইসলাম কামুসহ স্থানীয় নেতাকর্মীরা। শোডাউনটি ইটাগাছা সিএনবি মোড় থেকে শুরুবিস্তারিত পড়ুন