শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

পাটকেলঘাটায় বিএনপির নির্বাচনী জনসভায় ধানের শীষকে বিজয়ী করার আহবান

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা ফুটবল মাঠে সরুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় ফুটবল মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং তালা–কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমার জনপ্রিয়তার কারণেই বারবার মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে পাঠানো হয়েছে। এখনও আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে কোনো ষড়যন্ত্রইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকালে শহরের মুনজিতপুরে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডবাসীর আয়োজনে পৌর ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি অলিউল ইসলাম ওলির সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ববিস্তারিত পড়ুন

কলারোয়া ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও চড়ুঁইভাতি অনুষ্ঠিত

কলারোয়া ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও চড়ুঁইভাতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলারোয়া মহিলা কলেজের মাঠে ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমির আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও চড়ুঁইভাতি অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় উদ্বোধন করেন সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইউনুস আলী। সভাপতিত্ত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি মুহাদ্দিস মো. আমিরুল ইসলাম বিলালী। আরো উপস্থিত ছিলেন কলারোয়া বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম মীর, রমজান আহমেদ, ডা.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার খানপুরে ধানের শীষের নির্বাচনী পথসভায় জামায়াত থেকে বিএনপিতে যোগদান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের খানপুরে শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীর আয়োজনে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নুর মোহাম্মদ গাজীর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থীবিস্তারিত পড়ুন

অবশেষে সংস্কার হলো কলারোয়ার কেঁড়াগাছি স্কুলের রাস্তা

অবশেষে সংস্কার হলো পুকুরের পেটে যাওয়া কলারোয়ার কেঁড়াগাছি স্কুলের সেই রাস্তাটি। এই রাস্তা দিয়ে ঐ স্কুলের ভোট কেন্দ্রে কিভাবে যাবে ভোট গ্রহণ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা এমন সচিত্র প্রতিবেদন ছাপা হয় দৈনিক পত্রিকায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় এবং ভোটের আগে দ্রুত ইউনিয়ন পরিষদের মাধ্যমে রাস্তা টি সংস্কার করে। এদিকে দ্রুত নজরে এনে রাস্তা টি সংস্কার করায় গণমাধ্যমের ভূয়সি প্রশংসা করেছেন এলাকার সচেতন মহল।

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশ বাস্তবায়ন হবে- সাতক্ষীরায় সাদিক কায়েম

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বেই গড়ে উঠবে একটি নতুন, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। যেখানে থাকবেনা হিংসা, চাঁদাবাজি, দখলবাজি ও অনিয়মের সংস্কৃতি। জনগণের ভোটের মাধ্যমেই এই পরিবর্তন বাস্তবায়ন হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জামায়াত মনোনীত সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় হাজারো নেতাকর্মীবিস্তারিত পড়ুন

সাংবাদিক কন্যা সুমাইতা ইসলাম অনুর বৃত্তি লাভ

যশোরের শার্শা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে সাংবাদিক কন্যা সুমিতা ইসলাম অনু। জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি ও বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলামের ছোট মেয়ে এবং বাগআঁচড়া দারুল আমান শিক্ষা সদনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। শনিবার সকালে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে। উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ পরীক্ষায় অনুর এই সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাজুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে।বিস্তারিত পড়ুন

সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার অঙ্গীকার করেন মাওলানা আজীজুর রহমান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–১ (শার্শা–বেনাপোল) আসনের সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজীজুর রহমান। শনিবার সকালে শার্শা উপজেলার নাভারনের একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে শার্শা ও বেনাপোল অঞ্চলে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। সভায় সাংবাদিকরা সীমান্তবর্তী এ জনপদের নানা সমস্যা, উন্নয়ন চাহিদা, গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা, তথ্যপ্রাপ্তিতে প্রতিবন্ধকতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা- ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শহিদুল আলমের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএমজেপি প্রার্থী রুবেল গাইন

সাতক্ষীরা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা: শহীদুল আলমের ফুটবল প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি)মনোনীত প্রার্থী রুবেল গাইন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সাতক্ষীরা-৩ আসনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কার্যক্রম চালিয়ে আসছিলাম। ইতোমধ্যে নির্বাচনেরবিস্তারিত পড়ুন

আলোকিত সাতক্ষীরা গড়তে ধানের শীষে ভোট দিন: নির্বাচনী গণসংযোগে আব্দুর রউফ

সাতক্ষীরা-২(সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেছেন, অবহেলিত সাতক্ষীরা-২আসনের উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। আলোকিত সাতক্ষীরা গড়তে ও জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন। এজন্য ভোটারদের সহযোগিতা চাই। সকলের জন্য নিরাপদ বাসযোগ্য আধুনিক মডেল সাতক্ষীরা গড়তে আমাকে ধানের শীষে ভোট দিন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা পৌরসভার ২নংবিস্তারিত পড়ুন