রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার খানপুরে ধানের শীষের নির্বাচনী পথসভায় জামায়াত থেকে বিএনপিতে যোগদান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের খানপুরে শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীর আয়োজনে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নুর মোহাম্মদ গাজীর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।

নির্বাচনী পথসভার পূর্বে তিনি আলহাজ্ব মুহসিন আল মানজুর পীরজাদা খানপুরীর মাজার জিয়ারত করেন এবং নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

তিনি বক্তব্যে বলেন, জমায়াত সাতক্ষীরা-২ আসনে অলরেডি হেরে যাওয়ার পূর্বাভাস পেয়েছে। যে কারণে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তাই জামাতের আমিরকে দিয়ে সাতক্ষীরায় বারবার নির্বাচনী জনসভা করছে। আমার ধানের শীষ এর সমর্থকদের হুমকি ধামকি দেখাচ্ছে। জনগণ ১২ ফেব্রুয়ারি ওই গুপ্ত সংগঠনকে লাল কার্ড দেখাবে জনগণ ভোটের মাধ্যমে।

নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ তাজিমুজ্জামান তাজু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জল সাধু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহসিন আলম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মশিউর রহমান ফারুক প্রমুখ। নির্বাচনী পথসভা চলাকালীন জাতীয়তাবাদী দল বিএনপি’র আদর্শ্যে অনুপ্রাণিত হয়ে শিবপুর ইউনিয়নের খানপুর এলাকার দীর্ঘ ১৭ বছর জামায়াত করা নেতা জামায়াত থেকে বিএনপিতে যোগ দেন মো. জাকির হোসেন। এ সময় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ জাকির হোসেনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে শিবপুর ইউনিয়নের খানপুর বাজার সংলগ্ন নির্বাচনী পথসভাস্থল।

এ সময় বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর শিমুল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভাবিস্তারিত পড়ুন

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান