মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আলোকিত সাতক্ষীরা গড়তে ধানের শীষে ভোট দিন: নির্বাচনী গণসংযোগে আব্দুর রউফ

সাতক্ষীরা-২(সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেছেন, অবহেলিত সাতক্ষীরা-২আসনের উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। আলোকিত সাতক্ষীরা গড়তে ও জনগণের ভাগ্য বদলে ধানের শীষে ভোট দিন। এজন্য ভোটারদের সহযোগিতা চাই। সকলের জন্য নিরাপদ বাসযোগ্য আধুনিক মডেল সাতক্ষীরা গড়তে আমাকে ধানের শীষে ভোট দিন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুন্সিপাড়া, পুরাতন সাতক্ষীরা হাটখোলা, সরকারি কলেজ রোডসহ সদর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে রাস্তার দু’ধারের সড়কে পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সদর নির্বাচনী এলাকায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে গণসংযোগকালে ভোটার ও এলাকাবাসীর কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ এবং ভোটারদের সাথে কুশল বিনিময়কালে সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ এসব কথা বলেন।

তিনি বলেন, গুপ্ত সংগঠন জামায়াতে ইসলামী তারা ইসলামি দল নয়। তারা ইসলামের নামে মানুষকে ধোঁকা দিয়েছে। তাদের নির্বাচনী ইশতেহারে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নামে কোন দিক নির্দেশনা নেই। তারা আমেরিকাকে খুশি করতে মরিয়া হয়ে উঠেছে। তাদের মুনাফিকির চরিত্র ভোটারদের মাঝে প্রকাশ পেয়েছে। জামায়াত ইসলামকে ভোট দেয়া জায়েজ হবে না বলে ফতোয়া দিয়েছেন হেফাজতে ইসলামের আমির। সেজন্য ভোটাররা জমায়াতের দাঁড়িপাল্লাকে প্রত্যাখ্যান করেছে। আপনারা আমাকে দোয়া ও ভালোবাসায় ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করুন, আমি আপনাদের সেবক হয়ে কাজ করবো এবং সেইসাথে একটি মডেল সাতক্ষীরা-২আসন উপহার দেবো বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে।”

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল সাধু, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বকুল, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাবলু, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মহাসিন আলী, সদস্য সচিব শিমুলসহ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীরা বলেন, তারেক রহমান দেশে ফেরার পর থেকে বিএনপির ধানের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা, গণসংযোগ ও পথসভায় নারী-পুরুষের ঢল জনসমূদ্রে রুপ নিচ্ছে। ধানের শীষের গণজোয়ারে বিজয় নিশ্চিত হবে বলে মনে করছেন সাধারণ ভোটার ও সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবিস্তারিত পড়ুন

যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা

“প্রতিবাদ, প্রত্যয়, বিনির্মাণ ” প্রতিপাদ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীবিস্তারিত পড়ুন

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত