ফেব্রুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
বিমানের এমডি ড. সাফিকুর রহমান গ্রেপ্তার

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শাহরিয়ার আলী। তিনি বলেন, ড. মো. সাফিকুর রহমান গ্রেপ্তার আছেন। জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ বলেন, ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতন করাবিস্তারিত পড়ুন
যারা জনগণকে বিদেশিদের কাছে ঋণগ্রস্থ করে তারা দেশ এবং দশের শত্রু- অধ্যাপক ইদ্রিস আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার ১১তম দিন ২রা জানুয়ারি সোমবার তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া এবং সখিপুর ইউনিয়নে পথসভা এবং গণসংযোগ করেছেন। নির্বাচনী জনসংযোগ এবং পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ, জেএসডি নেতা মাষ্টার আব্দুল জব্বার, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ্বাস, অধ্যাপক ইদ্রিস আলীর সহধর্মিণী লাভলী পারভীনবিস্তারিত পড়ুন
জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী। তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না; তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে। এ সময় জামায়াত আমিরের সাম্প্রতিক এক ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের বিষয়ে তিনি বলেন, আমির যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করেবিস্তারিত পড়ুন
‘মোস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে’

ঘটনার শুরু বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে। আইপিএল থেকে বাদ দেওয়া হয় এই টাইগার পেসারকে। এর জেরে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এত ঘটনার মূলে মোস্তাফিজ। টাইগার এই পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর। ভারতীয় গণমাধ্যমেরবিস্তারিত পড়ুন
প্লট দুর্নীতি মামলায় হাসিনা ১০ ও টিউলিপকে ৪ বছর কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম পৃথক এই দুই মামলারবিস্তারিত পড়ুন
ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দেওয়া হচ্ছে : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এক পক্ষ ভারতীয় গোলামি করার জন্য অপেক্ষা করছে, আরেক পক্ষ আজাদীর আকণ্ঠ ডুবে আছে। এক পক্ষ ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের মিশনে নেমেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথযাত্রায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই এলাকার মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ। আগে দিতে হতোবিস্তারিত পড়ুন
এলপিজির দাম বাড়ল আবারও

ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে আরও ৫০ টাকা। সোমবার ১২ কেজি এলপিজির দাম ৫০ টাকা বাড়ায় সংস্থাটি। একই সঙ্গে অটো গ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন দাম কার্যকর হবে আজ সন্ধ্যা ৬টা থেকেই। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১বিস্তারিত পড়ুন
এসএসসির ফরম পূরণের সময় বেড়েছে আবারও

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে আরো চার দিন। নতুন সময়সীমা অনুযায়ী, পরীক্ষার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ পূরণ করতে পারবেন ফরম। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। এতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ২ ফেব্রুয়ারি থেকেবিস্তারিত পড়ুন
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা ৮ জনের

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দেন এ আদেশ। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন এ তথ্য। নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন— রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য (অর্থ ও এস্টেট) আ ই ম গোলাম কিবরিয়া, সদস্য মো. আবু বক্কার সিকদার, সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার পোস্টাল ব্যালটে ভোট দিবেন চার আসনের ১৮ হাজার ৭৭০জন ভোটার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনে ১৮ হাজার ৭৭০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিবেন। এর মধ্যে নিবন্ধন করা প্রবাসী ভোটার ৫হাজার ৬৮৬ এবং সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে থাকা ভোটার রয়েছেন ১৩ হাজার ৮৪ জন। সাতক্ষীরা জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময়সীমা ছিল। ইতিমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানো হয়েছে। ভোটাররা নিজেদের পছন্দমত ভোটবিস্তারিত পড়ুন

