শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। রোববার (১ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত (একদিন) ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে ১০ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাত ১২টা থেকে ১৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নেতা-কর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ রোজাদারদের সম্মানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের সার্বিক সহযোগিতায় ০১ মার্চ ১১ রমজান রবিবার বিকাল ৫টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী উদ্যানে উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সচিব ডা. শফিকুল ইসলাম বাবু’র সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দুটিসহ ১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে ‘ভুয়া’ চিঠি, সতর্ক করল মন্ত্রণালয়

১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের অনুমোদন দেওয়া হয়েছে- এমন একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটিকে ভুয়া বলে সতর্ক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে ছড়িয়ে পড়া ওই তালিকায় সাতক্ষীরার দুটি প্রতিষ্ঠানের নামও ছিল। তালিকায় উল্লেখ ছিল, সাতক্ষীরা জেলার তালা উপজেলার নিজাম উদ্দিন আদর্শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দেবহাটা উপজেলার দক্ষিণ খেশরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য অনুমোদন পেয়েছে। পরে ২৭ জানুয়ারি মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে জারি করা এক নির্দেশনায়বিস্তারিত পড়ুন

তালায় মতবিনিময় সভা

সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে: ধানের শীষের প্রার্থী হাবিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তালা উপজেলা ধানের শীষ প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির উদ্যোগে ধানের শীষের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য, ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে। তালা প্রেসবিস্তারিত পড়ুন

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা জজ কোর্টে কর্মচারীদের কলম বিরতি ও বিক্ষোভ

প্রস্তাবিত পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা জজ কোর্টের কর্মচারীবৃন্দের কলম বিরতি, মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত হয়ে আসছেন। বারবার দাবি জানানো সত্ত্বেও এখন পর্যন্ত প্রস্তাবিত পে-স্কেলের গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশাবিস্তারিত পড়ুন

ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের দিন ইন্টারনেট সচল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কেউ ইন্টারনেট বন্ধ করলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান। নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ সভা হয়েছে। নির্বাচনের সময় ইন্টারনেটের ব্যবহার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো এটা খোলাবিস্তারিত পড়ুন

নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ প্রসঙ্গে বলেন, নির্বাচনের মতো একটা জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় ছাত্রদের সম্পৃক্ত করা ঠিক হবে না। এই কাজে যুক্ত হলে তারা এবং তার প্রতিষ্ঠান বিতর্কিত হতে পারে। সেজন্য তাদেরকে নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত না করা বেটার হবে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ আহ্বানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আগামী নির্বাচনে ধানের শীষ জয়ী হলে গণতন্ত্র জয় লাভ করবে – কুলিয়ায় জনসভায় আব্দুর র‌উফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ফেব্রুয়ারি) বিকালে কুলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে কুলিয়া বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীমের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমিবিস্তারিত পড়ুন

বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৭৪ শতাংশ বৃদ্ধি করলো ভারত

ভারতের নতুন অর্থবছরের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৭৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ফলে আগের অর্থবছরের সংশোধিত বাজেট ৩৪ কোটি ৪৮ লাখ রুপি বেড়ে আগামী বাজেটে ৬০ কোটি রুপি হবে। ভারতের কেন্দ্রীয় বাজেটের নথির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইন। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ অর্থবছরে বাংলাদেশকে দেওয়া অনুদান সহায়তা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। বিভিন্ন সময়ে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব দেখা গেলেও এই সহায়তা বৃদ্ধি পেয়েছে। একই বাজেটে ইরানেরবিস্তারিত পড়ুন

দেশে স্থিতিশীলতা বজায় রাখতে ধানের শীষকে বিজয়ী করতে হবে-কুলিয়ায় জনসভায় আব্দুর রউফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ফেব্রুয়ারি) বিকালে কুলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে কুলিয়া বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীমের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমিবিস্তারিত পড়ুন